ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সময় কাটাতে বঙ্গবন্ধু সাফারি পার্কে জয়-পুতুল

বাঙালী কণ্ঠ নিউজঃ  পরিবার নিয়ে সময় কাটাতে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা হোসেন পুতুল। আজ বুধবার বেলা ১২টার দিকে তাঁরা ছেলে-মেয়ে ও পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুরে যান।

বঙ্গবন্ধুর নাতি-নাতনির গাজীপুর সফর উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের  ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। উৎসব আমেজ বিরাজ করছে বঙ্গবন্ধু সাফারিসহ আশেপাশের এলাকায়।

বিশেষ নিরাপত্তার কারণে নেতাকর্মীরা তাদের সঙ্গে দেখা করতে না পারলেও স্থানীয়রা পার্কের বাইরে অবস্থান করছেন। বঙ্গবন্ধু কন্যার দুই নয়নমণিকে এক নজর কাছ থেকে দেখতে সকাল থেকে মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে ছিল।

জয়-পুতুলের গাজীপুর সফরের খবর পাওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধিরাও সাফারি পার্ক এলাকায় অবস্থান করছেন। সেখানে আছেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মন্ডল বুলবুল। তিনি ঢাকাটাইমসকে জানান, প্রধানমন্ত্রী পুত্র-কন্যারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক সময় কাটাতে এখানে এসেছেন। তারা সাফারি পার্ক ঘুরে দেখছেন। বেশকিছু সময় তারা এখানে থাকবেন।

প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। সায়মা হোসেন পুতুল আন্তর্জাতিক পর্যায়ে অটিজম নিয়ে কাজ করছেন। তিনি একজন শিশু মনোবিজ্ঞানী।

বঙ্গবন্ধু সাফারি পার্কটি দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক পার্ক। বর্তমান সরকারের সময়ে এই পার্কটি স্থাপিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

সময় কাটাতে বঙ্গবন্ধু সাফারি পার্কে জয়-পুতুল

আপডেট টাইম : ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭