ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

মানবসেতুতে হাঁটা সেই চেয়ারম্যানের জামিন বাতিল

বাঙালী কণ্ঠ নিউজঃ  চাঁদপুরের হাইমচরে একটি স্কুলে মানবসেতু তৈরি করে শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হাঁটা উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর জামিন বাতিল করেছেন হাইকোর্ট। পাশাপাশি চার সপ্তাহের মধ্যে তাঁকে চাদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়েছে।

আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সাহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রুলের শুনানি নিয়ে এ আদেশ দেন।

গত ৩০ জানুয়ারি হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণির কিছু শিক্ষার্থী মিলে একটি ‘মানবসেতু’ তৈরি করে। সে সেতুর ওপর উপুড় হয়ে শুয়ে ছিল আরও কয়েক ছাত্র। আর সে মানবসেতুর ওপর হাসিমুখে হেঁটে যান চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। ঘটনাটির পাশে থেকে স্কুলের স্ট্যান্ডিং কমিটির সভাপতি হুমায়ন কবির পাটোয়ারী ও প্রধান শিক্ষক মোশারফ হোসেন উপভোগ করেন।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনার ছবি ও ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে জনমনে প্রতিবাদের ঝড় ওঠে

এ ঘটনায় এক শিক্ষার্থীর অভিভাবক উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, স্কুলের প্রধান শিক্ষকসহ ৫ জনকে আসামি করে মামলা করেন। পরে তিনি ২৯ মার্চ জামিন পান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

মানবসেতুতে হাঁটা সেই চেয়ারম্যানের জামিন বাতিল

আপডেট টাইম : ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭