ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

অবক্ষয় রুখতে ফিরতে হবে ইসলামের আদর্শে

বাঙালী কণ্ঠ নিউজঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, রাসুল সা.-এর আদর্শ অনুসরণ ও অনুকরণ না থাকায় হিংসা-বিদ্বেষের আগুনে মানুষ জ্বলেপুড়ে ছাই হচ্ছে। সামাজিক ও নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়ে জর্জরিত জাতিকে বাঁচাতে হলে রাসুল সা.-এর অনুপম আদর্শের রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে হবে। নৈতিকতা বিবর্জিত জাতিকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসতে ইসলামি অনুশাসনের বিকল্প নেই।

মঙ্গলবার বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে হোসেনপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য দেন মাওলানা সৈয়দ আলী আনসার জায়েদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবুল কালাম ফারুকী, মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, মাওলানা মীর আরিফ রব্বানী প্রমুখ। মাহফিল পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন আজমী।

চরমোনাই পীর বলেন, ‘মৃত্যুর পর মানুষের রাস্তা হলো দু’টি। একটি জান্নাতের রাস্তা অপরটি জাহান্নামের। ইমান মানে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং সে অনুযায়ী কাজ করা। মনে রাখবেন, কবরে চরমোনাইর পীরের মুরিদের পরিচয় কোনো কাজে আসবে না। সেখানে দেখা হবে আমল। আর দুনিয়া হলো- আখেরাতের কামাইয়ের জায়গা। আমল করার জায়গা।’

পীর সাহেব চরমোনাই মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, ‘দুনিয়ার মামলায় একবার হেরে গেলে আবার উচ্চ আদালতে আপিল করে খালাসের আশা করা যায়। কিন্তু আখেরাতের মামলায় কোনো আপিল নেই, কোনো তদবির সেখানে কাজে আসবে না। একমাত্র কোরআন-হাদিস অনুযায়ী নিজের জীবন গঠন করে কবরে যেতে পারলে মুক্তির আশা করা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

অবক্ষয় রুখতে ফিরতে হবে ইসলামের আদর্শে

আপডেট টাইম : ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭