ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ খুন ও ডাকাতির মামলা ২৩ বছর আগের সাজায় অশীতিপর বৃদ্ধ কারাগারে

হিমছড়িতে পাহাড় ধসে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

বাঙালী কণ্ঠ নিউজঃ  কক্সবাজারে ঝরনা দেখতে এসে হিমছড়িতে পাহাড়ধসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিন জন।আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির আলম রিদওয়ান (২১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাকেটিং বিভাগের শিক্ষার্থী। রাজধানীর উত্তরায় তার বাড়ি।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘ আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি’।

তিনি আরও জানান, রিদুয়ানুল আলম সাব্বির ছয় বন্ধু নিয়ে দুপুরের পর হিমছড়ি ঝরনায় বেড়াতে যান। এসময় তারা গোসল করেন। কেউ সেলফি তোলার আনন্দে মেতে উঠেন। এক পর্যায়ে ঝরনার উপর থেকে পাহাড়ের একাংশ ধসে তিনজন চাপা পড়ে। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রিদুয়ানুল আলম সাব্বিরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালের চিকিৎসক ইরমান উদ্দিন জানান, বিকাল ৫টার দিকে রিদুয়ানসহ তিন জনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই রিদুয়ানের মৃত্যু হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

হিমছড়িতে পাহাড় ধসে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট টাইম : ০১:২০ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭