ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বন্ধ হয়ে যাচ্ছে ‘কপিল শর্মা শো

বাঙালী কণ্ঠ নিউজঃ  এখনো ‘দ্য কপিল শর্মা শো’ শেষ করে দেওয়ার কোন ইঙ্গিত দেননি চ্যানেল কর্তৃপক্ষ। কোন অফিশিয়াল ঘোষণা নেই। তবে টিআরপি যে পথে এগোচ্ছে তাতে আর খুব বেশি দিন ওই শো টেলিকাস্ট হওয়া সম্ভব নয় বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

কয়েক মাস আগে মাঝ আকাশে বিমানের মধ্যে সুনীল গ্রোভার ও কপিল শর্মার ঝামেলার পরই শো-এর টিআরপির পতন শুরু। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল অফ ইন্ডিয়ার সূত্র অনুযায়ী, গত ৮ জুলাই থেকে ১৪ জুলাইয়ের মধ্যে টিআরপির সিঁড়িতে কপিলের শোয়ের প্রথম পাঁচে জায়গা হয়নি। যা নাকি এই শোয়ের ইতিহাসে কখনও ঘটেনি। যে চ্যানেলে ওই শো সম্প্রচারিত হয় ওই সপ্তাহে তার স্থান ছিল পাঁচ নম্বরে। ফলে ব্যবসা মার খাওয়ায় ওই শো বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন টেলি ইন্ডাস্ট্রির অনেকেই।
শোনা গিয়েছিল, অসুস্থ থাকার কারণে নাকি পর পর দুই এপিসোডের শুটিং বাতিল করেন কপিল। তাঁর জন্য নাকি ফিল্ম ‘মুবারকা’র সদস্যরাও অপেক্ষা করেছিলেন। তবে ইন্ডাস্ট্রির সেই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন কপিলের বোন পূজা। ডেলি ভাস্করকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, শোয়ের খারাপ টিআরপির কারণে অতিরিক্ত স্ট্রেস নিচ্ছেন কপিল। তাঁর শরীর ইদানিং বেশ খারাপ। তবে কোন অজুহাতে তিনি কখনও শুটিং বাতিল করেননি। খবর আনন্দবাজার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

বন্ধ হয়ে যাচ্ছে ‘কপিল শর্মা শো

আপডেট টাইম : ০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭