ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বান্দরবান-রুমা সড়কে পাহাড় ধস: এখনও নিখোঁজ ৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  পার্বত্য জেলা বান্দরবানের বান্দরবান-রুমা সড়কের পাহাড় ধসের ঘটনায় এখনও ৭ ব্যক্তি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সোমবার সকাল থেকে ফের অভিযান শুরু করেছে উদ্ধারকারীরা।

নিখোঁজদের উদ্ধারে সেনা সদস্য, পুলিশ, দমকল বাহিনীর সদস্যরা বিশেষ ব্যবস্থায় প্রায় ৪শ’ ফুট লম্বা মোটা রশিসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করছেন।

মাটিচাপায় নিখোঁজরা হলেন- রুমা উপজেলার স্বাস্থ্য সহকারী মুন্নি বড়ুয়া(২৫), রুমা উপজেলা পোস্ট মাস্টার জাবিউল আলম(৪৫), রুমা কৃষি ব্যাংক কর্মচারী গৌতম নন্দী (৪০) এবং গৃহবধূ চিংমে মারমাসহ (৩০) অজ্ঞাত পরিচয়ে সাতজন।

সূত্র জানায়, জেলার ২৬ কিমি দূরে দৌলিয়ান পাড়া এলাকায় রবিবার সকালে পাহাড়ি ঢলের পানি ও মাটির তোড়ে একটি বাস গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর তিনজনকে জীবিত অবস্থায়(আহত) উদ্ধার করা গেলেও সেখান থকে চিংমে হ্লা মারমা (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়।

রুমা উপজেলা পরিষদ চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা জানান, ওই এলাকায় হেঁটে পারাপারের সময় পাহাড়ধসের মাটিচাপায় এখনও নিখোঁজ রয়েছেন ওই চারজনসহ মোট ৭জন যাত্রী। তিনজন যাত্রী শ্রমিক এবং অঞ্জাতনামা বলেও তিনি উল্লেখ করেন।

সড়কের নির্মাণ কাজের কারণে ওই স্থান পারাপারে নিষেধাজ্ঞার পরও তা অমান্য করেই বাসযাত্রীরা হেঁটে অন্য পাড়ে যাবার সময় পাহাড়ধসের শিকার হন। জেলা ও উপজেলা প্রশাসন থেকে পাহাড় ধসের ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে বলে সোমবার সকালে সরকারি সূত্র জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

বান্দরবান-রুমা সড়কে পাহাড় ধস: এখনও নিখোঁজ ৭

আপডেট টাইম : ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭