ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সিইসির বক্তব্য আ.লীগের সিদ্ধান্তের বহিঃপ্রকাশ

নিরপেক্ষতা হারিয়েছেন সিইসি : রিজভী

বাঙালী কণ্ঠ নিউজঃ  দলীয় সরকারের অধীনে নির্বাচনের পক্ষে সাফাই গেয়ে প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষতা হারিয়েছেন বলে মনে করছে বিএনপি।দলটি বলছে, ‘সিইসির এহেন মন্তব্যে ভিতু হয়ে পড়েছে জনগণ। জনগণের মনে আশঙ্কা তাহলে আবারো কী ৫ জানুয়ারি স্টাইলে তিনি দেশে ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছেন?’

আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘নির্বাচনী পথনকশা দিতে গিয়ে সিইসি বলেছেন-আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সিইসির বক্তব্য আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তেরই প্রকাশ ঘটিয়েছে।’

‘নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকা দরকার বর্তমানে সে অবস্থা বাংলাদেশে নেই। নির্বাচনী তফসিল ঘোষণার আগে এ বিষয়ে তিনি কিছুই করতে পারবেন না বলে জানিয়েছেন। তাহলে তিনি নির্বাচনের দেড় বছর আগেই রোড ম্যাপ ঘোষণা করলেন কেন?”

সরকারি দল রাষ্ট্রীয় টাকা খরচ করে ভোট চাইলেও বিএনপিকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী এখন আর আইনের বাহিনী নয়, এদেরকে সরকারি দলের নীলনকশা বাস্তবায়নে লাঠিয়াল হিসেবে তৈরি করা হয়েছে। তাই এরা কোনো মনুষ্যত্ব, আইন-কানুন ও জনমতের ধার ধারে না। যার জলন্ত উদাহরণ হচ্ছে তিতুমীর কলেজের নিরীহ ছাত্র সিদ্দিকুর রহমান, যার দুটি চোখ পুলিশের গুলিতে অন্ধ।’

‘সুতরাং দলীয় সরকারের অধীনে সরকারের এই বাহিনীগুলো নির্বাচনকে প্রভাবিত করতে বেপরোয়া হয়ে উঠবে। এগুলোও নির্বাচনী অসমান মাঠের নমুনা। এই অসমতল মাঠ সমতল করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

এই কাজটি তিন মাসে করতে পারা নির্বাচনের কমিশনের পক্ষে কখনোই সম্ভব নয়। এই কাজটি এখন থেকেই শুরু হওয়ার কথা। অথচ সিইসি তফশিল ঘোষণার পর সেটি দেখবেন বলেছেন।”

বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অসম্ভব মন্তব্য করে রিজভী বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা ইতিমধ্যেই সর্বমহলে সমালোচিত হয়েছে। তিনি বর্তমান ভোটারবিহীন সরকারের হাতিয়ার হিসেবেই কাজ করছেন। সুতরাং বর্তমান সিইসির অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আদৌ হবে কি না তা নিয়ে জনমণে যথেষ্ট শঙ্কা দেখা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

সিইসির বক্তব্য আ.লীগের সিদ্ধান্তের বহিঃপ্রকাশ

আপডেট টাইম : ০১:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭