বাঙালী কণ্ঠ নিউজঃ বলিউডে সৌন্দর্যের উঠলে প্রথমেই যার নাম উঠে আসে তিনি হলেন মধুবালা। সাদা-কালো পর্দাতেও ঝলসে উঠত তাঁর চোখের চাহনি। মন্ত্রমুগ্ধ হয়ে দেখতেন দর্শকর। আজ আর সেই মুঘল-ই-আজম-এর সময়টা নেই। কিন্তু রয়ে গেছে মধুবালার মুগ্ধতা। এবার তা পেতে চলেছে আন্তর্জাতিক স্বীকৃতি। তাকে সরাসরি দেখতে পাবেন দর্শক। তার পাশে দাড়িয়ে নিতে পারবেন সেলফি। এ কেমন করে সম্ভব? সম্ভব মাদাম তুসোর মিউজিয়ামের সৌজন্যে। এবার মধুবালার মোমের মূর্তি তৈরি করতে চলেছেন মাদাম তুসোর কারিগররা। খুব শিগগিরিই তা সাধারণ দর্শকদের সামনে আনা হবে। আর মধুবালার এই মূর্তি দেখার জন্য কিংবা তার সঙ্গে সেলফি তোলার জন্য ভারতীয় দর্শকদের পাসপোর্টের প্রয়োজন নেই। কারণ নতুন এই মূর্তিটি রাখা হবে দিল্লির মাদাম তুসোর মিউজিয়ামে। যা রাজধানীর রিগ্যাল বিল্ডিংয়ের কিছুটা অংশ নিয়ে তৈরি করা হচ্ছে। শুধু মধুবালার মূর্তিই নয় অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান,আশা ভোঁসলের মতো সেলিব্রিটিদের মূর্তি রাখা হবে এই মিউজিয়ামে। প্রাথমিকভাবে ৫০ জন তারকার মূর্তি রাখা হবে। তবে পরে গুরুত্ব অনুযায়ী এই সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন মারলিন এন্টারটেনমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার অংশুল জৈন। দিল্লির মিউজিয়ামে তারকার মূর্তিগুলি ছুঁয়েও দেখতে পারবেন দর্শকরা। চাইলে তারকাদের সঙ্গে সেলফিও তুলতে পারবেন। আর এর জন্য মূর্তিগুলির কোনও ক্ষতি হলে তা সেদিনই ঠিক করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন
সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী
আত্মঘাতী হয়ে উঠছে মানুষ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের
ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ
ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়
শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
মধুবালার সঙ্গে তোলা যাবে সেলফি
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
- 404
Tag :
জনপ্রিয় সংবাদ


























