ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ খুন ও ডাকাতির মামলা ২৩ বছর আগের সাজায় অশীতিপর বৃদ্ধ কারাগারে

সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই : কাদের

বাঙালী কণ্ঠ নিউজঃ  সংবিধান সংশোধনের সুযোগ এখন কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়ক সরকার তো থাকবেই। শেখ হাসিনার সরকার সহায়ক সরকার হিসেবে নির্বাচন কমিশনকে সহায়তা দেবে।

আজ বুধবার দুপুরে গাজীপুরের ভোগড়া এলাকায় টানা বর্ষণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নির্বাচনও নিরপেক্ষ হবে। সরকারের এখানে দায়-দায়িত্ব যেটা, সেটা নির্বাচন কমিশনকে সহযোগিতা করা।’

বিএনপি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কোনো এজেন্ডা নেই। তাদের কাজ হলো কান্নাকাটি ও স্বেচ্ছা নির্বাসন।

টানা বর্ষণে মহাসড়কে খানাখন্দ সৃষ্টির বিষয় স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, ‘এখন আমাদের কাজ হলো এই সড়কগুলো চলার উপযোগী করা। এ জন্য সড়ক বিভাগ কাজ করছে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) খন্দকার ইয়াসির আরেফিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই : কাদের

আপডেট টাইম : ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭