ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

কোনো কালো চাদরে ছাত্রলীগকে ঢেকে দেয়া যাবে না: খালিদ

বাঙালী কণ্ঠ নিউজঃ  বাঙালি জাতির বিনির্মাণ ও গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ যে আত্মত্যাগ করেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো ছাত্র সংগঠন জাতির স্বাধীনতা- স্বাধিকার দাবিতে এত রক্ত দেয় নাই। ছাত্রলীগের ঐতিহ্যকে কোনো কালো চাদরে ঢেকে দেয়া যাবেনা।
বৃহস্পতিবার জেলার বিরল উপজেলা ছাত্রলীগ আয়োজিত বিরল ডিগ্রি কলেজ ও মহিলা কলেজের এক নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খালিদ বলেন, ছাত্রলীগের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে ১/১১’র গণতন্ত্র পুনরোদ্ধারের আন্দোলন পর্যন্ত প্রতিটি আন্দোলনে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে।
বর্তমান ছাত্রলীগের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোয়া সর্বত্র লেগেছে। ছাত্রলীগকে এখন আর হল পাহাড়া দিতে হয়না, হল দখল ও টেন্ডার দখল করতে হয়না। ছাত্রলীগ এখন সাংগঠনিক কাজের পাশে সমাজ বিনির্মানেও ভূমিকা রাখছে। বন্যা, দুর্যোগে সবার আগে ছাত্রলীগ ছুটে যায়, ছাত্রলীগ এখন অসহায়ের সহায় হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ছাত্রলীগকে আরো বাস্তবমুখী, গঠনমুলক হওয়ার আহ্বান জানান তিনি।
নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে শুধু ক্লাসের বই পড়ে তোমরা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে পারবেনা। অবাধ তথ্য প্রবাহের অন্তর্জালে শিক্ষার গণ্ডিকেও বিশ্বময় করে তুলতে হবে। তিনি বলেন, প্রযুক্তিকে শিক্ষায় কাজে লাগাতে হবে। এর অপব্যবহার করা যাবেনা। কোন উগ্রবাদে জড়ানো যাবে না। বর্তমান সরকার গুনগত শিক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি শিক্ষা বিস্তারে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন।
কয়েক হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠে বিরল ডিগ্রি কলেজ মাঠ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেলরাসেল। বক্তব্য রাখেন বিরল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহাদ হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার,  উপজেলা ছাত্রলীগ  সাধারণ সম্পাদক মিঠুন কুমার রায়।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

কোনো কালো চাদরে ছাত্রলীগকে ঢেকে দেয়া যাবে না: খালিদ

আপডেট টাইম : ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭