ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সেরা বাঙালি’ পুরস্কার নিতে কলকাতায় মাশরাফি

বাঙালী কণ্ঠ নিউজঃ  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে কলকাতাভিত্তিক দৈনিক আনন্দবাজার পত্রিকা। এবার ‘আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭’এর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ (শনিবার) অনুষ্ঠানের মধ্য দিয়েই ওয়ানডে অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। সেজন্য শুক্রবার বিকালে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন মাশরাফি। সেখান থেকে ঢাকায় ফেরার কথা ৩ আগস্ট।

মাশরাফি বলেন, ‘এ ধরনের স্বীকৃতি মানুষকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে।’

এর আগে ২০০৭ সালে বাংলাদেশি ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর হাতে উঠেছিল এই খেতাব। ২০১২ সালে খেতাবটি পেয়েছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। সেবার ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও পুরস্কার পান। অন্যদের মধ্যে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসও পুরস্কারটি হাতে তুলেছিলেন। পাঁচ বছর পর আবারো কোনো বাংলাদেশি ক্রিকেটার এই খেতাব হাতে তোলার অপেক্ষায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

সেরা বাঙালি’ পুরস্কার নিতে কলকাতায় মাশরাফি

আপডেট টাইম : ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭