ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সংলাপে বসবে না :নাসিম

বাঙালী কণ্ঠ নিউজঃ  নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ নয় মন্তব্য করে  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন নিয়ে সংলাপ হবে নির্বাচন কমিশনের সঙ্গে। নির্বাচন কমিশন সংলাপ ডেকেছে, সুশীল সমাজসহ নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের সঙ্গে পর্যায়ক্রমে সংলাপ হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব যথাসময়ে শুষ্ঠুভাবে নির্বাচন শেষ করা। সহায়ক সরকার সংবিধানের বিষয়, নির্বাচন কমিশনের এখতিয়ার নয়। এটি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করারও বিষয় নয়।

তিনি গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের চিকিত্সক, নার্স ও কর্মকর্তা এবং শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সাথে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।
এর আগে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের সিসিইউ ইউনিট, মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ইউনিটসহ বিভিন্ন ইউনিট ঘুরে ঘুরে দেখেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন। সন্ধ্যায় তিনি কৃষি, বন বিভাগ ও জেলা প্রশাসন আয়োজিত সাত দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন।

জেলা  প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সেলিনা বেগম স্বপ্না এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ  উপস্থিত ছিলেন। হাসপাতালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ উদয় নারায়ণ মোহন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সংলাপে বসবে না :নাসিম

আপডেট টাইম : ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭