ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে : চিফ হুইপ নিষেধাজ্ঞার মাঝেও চলছে ইলিশ শিকার নতুন বাজেটে প্রবাসী শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া কুমিল্লায় তাজমিন হত্যা: ঘাতক একজনই, ইঙ্গিত তদন্ত কর্মকর্তাদের ঢাকার প্রতিটি ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক অস্ট্রেলিয়ার দুই চলচ্চিত্র উৎসবে ভাবনার ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্স দেশে ফ্যাসিবাদ ফিরে আসার দায় গুপ্ত জামায়াতকে নিতে হবে : শামা ওবায়েদ মাত্র ১ ইউরোতে বিক্রি হলো জিদানের সাবেক ক্লাব প্রতিটি স্কুলে উন্নত কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে : অর্থমন্ত্রী স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করলো বাংলালিংক

ক্যান্সারের মতো দুদকের মামলাও মানুষকে তার পরিবারসহ শেষ করে দেয়

বাঙালী কণ্ঠ নিউজঃ  সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে সতর্ক করলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কারো বিরুদ্ধে যাতে দুদকের মামলা না হয়। এই মামলা ক্যান্সারের মতো। ক্যান্সার যেমন একটা মানুষকে ও তার পরিবারকেও শেষ করে দেয়, দুদকের মামলাও মানুষকে তার পরিবারসহ শেষ করে দেয়। এজন্য আমরা চাই আপনারা সতর্ক হন। দুর্নীতি যাতে না হয়, মামলা যাতে না হয়। বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ বিষয়ক মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমি চেষ্টা করছি মামলা হালকা করতে। কিন্তু তারা (কর্মকর্তা) তো আরও দুর্নীতি বাড়িয়ে দেয়। ফলে হালকা করা যায় না। আবার দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে। আমরা গত এক বছরে ১২ জন কর্মকর্তাকে আমাদের বিভাগ থেকে অন্য বিভাগে পাঠিয়ে দিয়েছি। তাদের বলেছি তোমাদের দরকার নেই আমাদের। এছাড়া ১৫ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা চলছে।’

তিনি বলেন, ‘দুদক কোনো ভীতিকর সংস্থা না। যেখানে যাই সেখানে একটা ভয় ভয় ভাব। সবখানে আড়ষ্ট ভাব। এমন কেনো হবে। আপনারা আপনাদের কাজ করবেন। জনসেবা করতে গিয়ে যদি ভুল করেন, তা যদি উদ্দেশ্যেমূলক কিংবা ইচ্ছেকৃত না হয় তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার বিরুদ্ধে মামলা হবে না। কিন্তু ছোট অপরাধ থেকে বড় অপরাধে যাওয়া যাবে না।’

ইকবাল মাহমুদ বলেন, দুদকের বিভিন্ন অনুসন্ধানী টিম সরকারি অফিসে কাজ করছে। এ ব্যাপারে তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক ড. শামসুল আরেফিন, চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে : চিফ হুইপ

ক্যান্সারের মতো দুদকের মামলাও মানুষকে তার পরিবারসহ শেষ করে দেয়

আপডেট টাইম : ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭