ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, আলোচনায় যারা ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৫৭ ধারায় মামলা গ্রহণে পরামর্শ লাগবে

বাঙালী কণ্ঠ নিউজঃ তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা গ্রহণের ক্ষেত্রে পুলিশ সদর দফতরের পরামর্শ নিতে হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক। বুধবার (২ আগস্ট) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি সংবাদ প্রকাশ ও সামাজিক মাধ্যমে মন্তব্য প্রকাশের জের ধরে ৫৭ ধারায় দায়ের করা মামলায় গ্রেপ্তারের ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দেয়। ৫৭ ধারা অপব্যবহার করে নিরপরাধ ব্যক্তি, বিশেষ করে সাংবাদিকদের হয়রানি করার অভিযোগও ওঠে।

৫৭ ধারা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সারাদেশে সাংবাদিকরা।

সর্বশেষ সোমবার রাতে খুলনায় ছাগলের মৃত্যুর ঘটনায় প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করায়  লতিফ নামে এক সাংবাদিককে ৫৭ ধারার মামলায় গ্রেপ্তার করা হয়।

এজাহারে বলা হয়, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের বিতরণ করা ছাগল মারা যাওয়া সংক্রান্ত খবর ছবিসহ ফেসবুকে শেয়ার দিয়ে আপত্তিকর মন্তব্য করে তার মানহানি করেছেন সাংবাদিক আবদুল লতিফ। এ ঘটনা নিয়ে দেশ-বিদেশে তীব্র সমালোচনার সৃষ্টি হলে বুধবার আদালত লতিফকে জামিন দেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

৫৭ ধারায় মামলা গ্রহণে পরামর্শ লাগবে

আপডেট টাইম : ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭