ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

নাটোর-বগুড়া মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

বাঙালী কণ্ঠ নিউজঃ  নাটোরের সিংড়া উপজেলায় যাত্রীবাহী বাস থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের প্রতিবাদে নাটোর-বগুড়া মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা।

বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয়েছে।

নাটোর বাস মালিক সমিতির অফিস সহকারী আসাদুজ্জামান টুটুল জানান, সিংড়া উপজেলায় অবৈধভাবে নাটোর জেলা মোটর মালিক সমিতির নামে নাটোর-সিংড়া-বগুড়া মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায় করা হচ্ছে। এই চাঁদাবাজি বন্ধে দীর্ঘদিন ধরে নাটোরসহ দক্ষিণ ও উত্তর জেলার বাস মালিকরা দাবি জানিয়ে আসছে। কিন্তু চাঁদাবাজি বন্ধ না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে নাটোর-বগুড়া সড়ক দিয়ে উত্তর ও দক্ষিণ জেলা এবং রাজশাহী-পাবনায় চলাচলকারী সকল যাত্রীবাহি বাস চলাচল বন্ধ করে দেয় মালিকরা।

এদিকে হঠাৎ ধর্মঘটের কারণে নাটোর হয়ে রংপুর-দিনাজপুর-বগুড়াসহ উত্তর ও বরিশাল-খুলনা-কুষ্টিয়াসহ দক্ষিণের জেলায় যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। তাঁরা সকালে শহরের বাসস্ট্যান্ডে গেলেও সেখানে কোনো বাস ছাড়েনি। ফলে অনেককে ছোট ছোট যানবাহনে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নাটোর-বগুড়া মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

আপডেট টাইম : ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭