ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

সিরাজগঞ্জে সাইকেল চালিয়ে নজর কাড়লেন প্রধানমন্ত্রীর নাতনি অলিজা

বাঙালী কণ্ঠ নিউজঃ  ‘নারীর ক্ষমতায়নে বাল্যবিয়ে রোধে’ সিরাজগঞ্জে মাধ্যমিক স্তরের ৬০০ নারী শিক্ষার্থীর মধ্যে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদের আয়োজনে ৬০০টি সাইকেল বিতরণ করা হয়। সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু। আমন্ত্রিত অতিথিদের সারিতে বসে ছিলেন প্রধানমন্ত্রীর নাতনি খন্দকার আলিজা হোসেন।

বোনজামাই সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য প্রফেসর

হাবিবে মিল্লাত মুন্নার আমন্ত্রণে সাইকেল বিতরণ অনুষ্ঠানে মেয়েকে নিয়ে আসেন খন্দকার মাশরুর হোসেন মিতু। অনুষ্ঠান শুরুর আগে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর নাতনি খন্দকার আলিজা হোসেন একটি সাইকেল নিয়ে মাঠে চালিয়ে দর্শক ও আমন্ত্রিত অতিথিদের নজর কাড়েন।

ছাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর মেয়ের জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু বলেন, আর কোনো বাল্যবিবাহ নয়, বাল্যবিবাহের বিরুদ্ধে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। যারা বেআইনিভাবে বিবাহ দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ জন্য বেআইনি বিবাহ বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সরকারের আইন না মেনে বিবাহ সম্পাদন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাল্যবিবাহ যেখানে, প্রতিরোধ সেখানে।
নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবে। বাংলাদেশের নারীরা এখন বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য স্থানে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে সাইকেল চালিয়ে নজর কাড়লেন প্রধানমন্ত্রীর নাতনি অলিজা

আপডেট টাইম : ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭