ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

২২ ট্রাক ত্রাণ নিয়ে উখিয়ায় যাচ্ছে বিএনপি

বাঙালী কণ্ঠ নিউজঃ মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে কক্সবাজারের উখিয়া যাচ্ছেন বিএনপি নেতারা। বুধবার বিকালে তাদের উখিয়ায় যাওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি ঢাকা থেকে রওনা হয়। রাতে তারা কক্সবাজারে অবস্থান করেন।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জানা গেছে, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের নয় হাজারের মতো পরিবারের মাঝে বিতরণের জন্য ২২টি ট্রাকে করে ত্রাণ সামগ্রী প্রস্তুত করেছে বিএনপি।

ত্রাণবাহী ট্রাকে রোহিঙ্গাদের জন্য চাল, ডাল, চিড়া, চিনি, তেল, খাবার পানি, ঘরের ওপরে ছাউনি দেয়ার পলিথিন ছিল। এ ছাড়া বিএনপিসমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণের কথা রয়েছে।

এদিকে বিএনপির ত্রাণবাহী গাড়ি পুলিশ আটকে দিয়েছে এমন অভিযোগ করে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট করছেন বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মী।

শামসুজ্জামান দুদু বুধবার দুপুর দুইটার দিকে ঢাকাটাইমসকে বলেন, ‘কূটনীতিকরা রোহিঙ্গাদের দেখতে যাওয়ায় আমরা কিছুটা বিলম্বে রওনা দিতে চাচ্ছি। আমরা প্রস্তুত হয়ে আছি, তারা ফিরলে আমরা সেখানে যাবো।’

ত্রাণ নিতে বাধা দেয়া হয়েছে এমন গুঞ্জনের বিষয় তিনি বলেন, ‘প্রশাসন থেকে আমাদের বলা হয়েছে যেহেতু অনেক মানুষের সেখানে সমাগম তাই বিশৃঙ্খলা এড়াতে তাদের কাছে ত্রাণ দিয়ে দেয়ার জন্য। তারা বিতরণ করবেন। কিন্তু আমরা তাদের সহযোগিতা চেয়ে বলেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আমাদের সঙ্গে দিয়ে দেন। আমরাই ত্রাণ দেব। এখন পর্যন্ত এই অবস্থায় আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

২২ ট্রাক ত্রাণ নিয়ে উখিয়ায় যাচ্ছে বিএনপি

আপডেট টাইম : ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭