ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

চাকরির নিয়োগপত্র পেলেন সিদ্দিকুর

বাঙালী কণ্ঠ নিউজঃ শাহবাগে পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাসের আঘাতে চোখ হারানো সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে চাকরির নিয়োগপত্র দেয়া হয়েছে। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সচিবালয়ে সিদ্দিকুরের হাতে নিয়োগপত্র তুলে দেন। তাকে সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে টেলিফোন অপারেটর পদে নিয়োগ দেয়া হয়েছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সিদ্দিকুরকে একটা চাকরি দিতে পেরে আমাদের সবারই ভাল লাগছে। চোখ না থাকলেও সিদ্দিকুরের এ চাকরি করতে কোনো সমস্যা হবে না। অ্যাসেনসিয়াল ড্রাগসে সিদ্দিকুর টেলিফোন অপারেটরের কাজ করবেন। প্রাথমিকভাবে তিনি ১৩ হাজার টাকা মূল বেতন ও অন্যান্য সুবিধাদি পাবেন। এক বছর পর চাকরি স্থায়ী হলে তিনি ২৩ হাজার টাকা মূল বেতন ও অন্যান্য সুবিধাদি পাবেন।

নিয়োগপত্র হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, এসেনশিয়াল ড্রাগস কোম্পানির এমডি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিব প্রমুখ।

রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত ২০ জুলাই শাহবাগে আন্দোলনে গিয়ে ‘পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের’ আঘাতে সিদ্দিকুরের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা শেষে গত ২৭ জুলাই উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে যান। ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে সিদ্দিকুরের চিকিৎসার ব্যবস্থা করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। চিকিৎসা শেষে গত ১১ আগস্ট দেশে ফেরেন সিদ্দিকুর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

চাকরির নিয়োগপত্র পেলেন সিদ্দিকুর

আপডেট টাইম : ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭