ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

সৌভাগ্যের প্রতীক টাকার গাছ

বাঙালী কণ্ঠ নিউজঃ শোভা বর্ধনকারী এই গাছটির নাম মুলত পথোস। বাংলাদেশ এবং এশিয়া মহাদেশের কয়েকটি দেশে এই গাছ মানি প্ল্যান্ট নামে পরিচিত। গ্রীষ্ম, বর্ষা ও শীত কালের আবহাওয়া এমনকি সব পরিবেশ মানিয়ে নিতে সক্ষম এই মানি প্ল্যান্ট। বাংলাদেশে এই গাছকে শোভাবর্ধক হিসেবেই রাখা হয়।

দ্রুত বর্ধনশীল বিধায় বাংলাদেশে একে আদর করে বলা হয় টাকার গাছ। এই গাছকে সৌভাগ্যের প্রতীক বলে গণ্য করা হয়। ব্যাংক ও মুদ্রা ব্যবস্থায় প্রবৃদ্ধির চিহ্ন হিসেবে এই গাছের ছবি ব্যবহারের নজীর আছে। গৃহসজ্জায় এর বহুল ব্যবহার হয়ে থাকে। প্রতিকূল পরিবেশ সহিষ্ণু হওয়ায় এবং তেমন পরিচর্যার প্রয়োজন হয় না বিধায় সৌখিন মানুষের কাছে এর অত্যন্ত কদর।

রাজধানী ঢাকায় আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত সুদৃশ্য অনেক ভবনেই এই গাছের দেখা মেলে। অভিজাত আবাসিক এলাকা ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা এমনকি উত্তরায় অনেক আবাসিক ভবনের সীমানা দেয়ালে বা বাড়ান্দার গ্রিলে দেখা মেলে মানি প্ল্যান্ট।

মানি প্ল্যান্টের বেশ কয়েকটি নাম রয়েছে। এগুলো হলো গোল্ডেন পথোস, হান্টার রোব, আইভি অরাম, সিলভার ভাইন, টেরো ভাইন। এর কাণ্ড সবুজ, পাতাও সবুজ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

সৌভাগ্যের প্রতীক টাকার গাছ

আপডেট টাইম : ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭