ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার

কমেছে বিদেশি লেনদেন

বাঙালী কণ্ঠ নিউজঃ চলতি বছরের আগস্ট মাসে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে লেনদেন কমেছে। জুলাই মাসের তুলনায় আগস্টে লেনদেন কমেছে ২০.৬৭ শতাংশ। এ মাসে পুঁজিবাজারে বিদেশিরা মোট লেনদেন করেছে ৮৩২ কোটি ৭৪ লাখ টাকা। যা এর আগের মাস জুলাইয়ে ছিল ১ হাজার ৪৯ কোটি ৭৯ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগস্ট মাসে বিদেশি বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে ৪৩২ কোটি ২১ লাখ টাকার শেয়ার কেনা হয়েছে। যা জুনে ছিল ৬২৫ কোটি ৮ লাখ টাকা। সেই হিসেবে জুলাই মাসে শেয়ার ক্রয়ের হার কমেছে ৩০.৮৫ শতাংশ বা ১৯২ কোটি ৮৭ লাখ টাকা।

আর আলোচ্য মাসে বিদেশি বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে মোট শেয়ার বিক্রির পরিমাণ ছিল ৪০০ কোটি ৫১ লাখ টাকার। জুন মাসে এর পরিমাণ ছিল ৪২৪ কোটি ৭১ লাখ টাকা।

এদিকে আলোচ্য মাসে বিদেশিদের মোট লেনদেন ও শেয়ার ক্রয়ের হার কমলেও নিট বিনিয়োগ সামান্য বেড়েছে। এ মাসে বিদেশিদের নিট বিনিয়োগ বৃদ্ধির পরিমাণ হলো ৩১ কোটি ৭০ লাখ টাকা।

২০১৬-১৭ অর্থবছর শেষে ডিএসইতে বিদেশি লেনদেন ছিল ১০ হাজার ৯ কোটি ৩৭ লাখ টাকা। এর মধ্যে ক্রয় হয়েছে ৬ হাজার ১৩৮ কোটি ৯১ লাখ টাকা। আর বিক্রয় হয়েছে ৩ হাজার ৮৭০ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে বিদেশি নিট নিয়োগের পরিমাণ ছিল ২ হাজার ২৬৮ কোটি ৪৬ লাখ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

কমেছে বিদেশি লেনদেন

আপডেট টাইম : ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭