ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার

দেশে আইনের শাসনের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই: গয়েশ্বর

বাঙালী কণ্ঠ নিউজঃ দেশে আইনের শাসনের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। গত ১২ সেপ্টেম্বর গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনার প্রতিবাদে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পুলিশ বাহিনী বর্তমান সরকার যাদের পেটোয়া বাহিনীতে রূপান্তরিত করেছে, তাদের দিয়েই হামলা চালানো হয়েছে। হামলাকারী পুলিশ সদস্যরা ইটপাটকেল ছুড়ে আমার বাড়ির কাচের জানালা-দরজা ভাংচুর করে এবং বাড়ির আঙিনা থেকে নেতাকর্মীদের তিনটি মোটরসাইকেল পুলিশভ্যানে উঠিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, আমার পুত্রবধূ নিপুণ রায়সহ সভাস্থলে আসা ব্যক্তিদের দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখে পুলিশ।

তিনি বলেন, শান্তিপূর্ণ ও পারিবারিক পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনায় আবারো প্রমানিত হল- দেশে আইনের শাসনের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই। আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে শান্তি, স্বস্তি এবং স্থিতির বদলে অশান্তি ও নৈরাজ্যের আগুন জ্বালানোর পাশাপাশি নতুন নতুন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়ে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে দক্ষতা দেখিয়েছে তা নজীরবিহীন। তিনি এ ধরনের ঘটনার প্রতিবাদ ও নিন্দার পাশাপাশি ঘটনার তদন্তসাপেক্ষে বিচারের দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

দেশে আইনের শাসনের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই: গয়েশ্বর

আপডেট টাইম : ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭