ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

এটিএম শামসুজ্জামানের অন্যরকম জন্মদিন

বাঙালী কণ্ঠ নিউজঃ দীর্ঘ ৫২ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। কিন্তু তার অভিনয় জীবনের দীর্ঘ এই পথচলায় কখনোই সাংবাদিকদের সঙ্গে নিজ গৃহে আড্ডা দেয়ার সময় হয়ে ওঠেনি কখনো। তবে গত ১০ সেপ্টেম্বর নিজের ৭৭তম জন্মদিনে তিনি সাংবাদিকদের সঙ্গে এক ঘরোয়া আড্ডায় মেতে উঠেছিলেন। আড্ডায় এটিএম শামসুজ্জামান নিজের ছোটবেলা থেকে অভিনয়ে আসার গল্প বলাসহ কবি শামসুর রহমান, আহমদ ছফা, নায়করাজ রাজ্জাক, আবদুল জব্বার, শবনম, প্রবীর মিত্র প্রসঙ্গসহ নিজের বাবা সম্পর্কে অনেক অজানা কথা বলেন। উপস্থিত সাংবাদিকরা আগ্রহ নিয়ে সেই সব না জানা কথা শোনেন। এটিএম শামসুজ্জামান বলেন, ‘আজকের এই দিনটি আমার সারা জীবন মনে থাকবে, জানি না কয়দিন আর বাঁচব। মনে থাকবে দিনটির কথা আমৃত্যু। কারণ আপনারা সবাই অনেক কষ্ট করে গরম আর বৃষ্টির দিনে এই পুরান ঢাকায় এসেছেন আমার কাছে আপনাদের ভালো লাগা-ভালোবাসা থেকে। আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। আমি সত্যিই বেশ আনন্দিত আজ। আপনারা ভালো থাকবেন।’ এটিএম শামসুজ্জামানের সঙ্গে জš§দিনের আড্ডায় যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন- রিমন মাহফুজ, অভি মঈনুদ্দীন, নিথর মাহবুব, রকিব হোসেন, রেজাউর রহমান রিজভী, রুদ্র মাহফুজ, এমদাদুল হক মিল্টন, আলমগীর কবির, কামরুজ্জামান মিলু, ফটোগ্রাফার দীপু খান ও আলিফ হোসেন রিফাত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

এটিএম শামসুজ্জামানের অন্যরকম জন্মদিন

আপডেট টাইম : ০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭