ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ২টা ৮ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯১১ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য তাকে বিদায় জানান।

ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল পাঁচটায় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখানে কয়েক ঘণ্টা যাত্রাবিরতির পর ইতিহাদ এয়ারলাইন্সের ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রবিবার সকাল ৯টা ২০মিনিটে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

সেখানে উষ্ণ অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ম্যান হাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে নিয়ে যাওয়া হবে। জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে নিউইয়র্কের এই হোটেলেই অবস্থান করবেন শেখ হাসিনা।

২১ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়নের বিষয়টি তুলে ধরে তা সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা চাইবেন। রোহিঙ্গা সমস্যার মূল কারণগুলো তুলে ধরে এর আশু সমাধানে বাংলাদেশের প্রস্তাবগুলো জাতিসংঘে উত্থাপন করবেন তিনি।

২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে সড়কপথে ভার্জিনিয়ার উদ্দেশে রওয়ানা হবেন শেখ হাসিনা। সেখান থেকে ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওয়ানা হবেন। ২ অক্টোবর দেশে ফিরবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭