ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, আলোচনায় যারা ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

গুলশানে নিহত জঙ্গিদের রক্ত ও চুলের নমুনা সংগ্রহ

গুলশানে আর্টিজান রেস্তোরাঁয় নিহত জঙ্গিরা হামলা চালানোর আগে শক্তিবর্ধক ওষুধ খেয়েছিল কি না-তা পরীক্ষার জন্য  তাদের রক্ত ও চুলের নমুনা সংগ্রহ করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) দুপুরে ঢাকা মেডিকলে কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) থাকা নিহত জঙ্গিদের মৃতদেহ থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগে আনুষঙ্গিক কাজ শেষে তা কাউন্টার টেরোরিজম ইউনিটে জমা দেওয়া হবে।

হামলা চালানোর আগে জঙ্গিরা শক্তিবর্ধক কিছু খেয়েছিলো কিনা কিংবা কোনো মাদক সেবন করেছিলো সেটাও পরীক্ষা করা হবে বলে জানান সোহেল মাহমুদ।

উল্লেখ্য, ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলায় ১৭ বিদেশী ও ২ পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। ২ জুলাই সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ৬ জঙ্গি নিহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

গুলশানে নিহত জঙ্গিদের রক্ত ও চুলের নমুনা সংগ্রহ

আপডেট টাইম : ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০১৬