ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

আগস্টে দেশে জঙ্গি হামলা হতে পারে : ওবায়দুল কাদের

রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শনে এসে আগস্ট মাসে দেশে জঙ্গি হামলা হতে পারে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘গুলশান ও শোলাকিয়া হামলার পর আমরা শংকিত। জঙ্গিরা হয়তো আগামী আগস্ট মাস হামলার জন্য বেছে নিতে পারে। ওই মাসে তারা একটি অঘটন ঘটাতে পারে। তাই প্রশাসনকে সকল প্রস্তুতি নিতে বলা হয়েছে।’

মধ্যবর্তী নির্বাচন হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ সরকারের আরও সোয়া দুই বছর মেয়াদ রয়েছে। মেয়াদ শেষ হলেই নিয়মানুযায়ী নির্বাচন দেয়া হবে। মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন দিবেন কি না তা প্রধানমন্ত্রী ভালো বলতে পারবেন।’

ভুলতা ফ্লাইওভার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, আগামী জুন মাসের মধ্যে ফ্লাইওভারের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া ২৯০টি পাইলিংয়ের মধ্যে ২২০টি পাইলিং করে ফেলা হয়েছে। এছাড়া ২৭টি পিলারের মধ্যে ছয়টি পিলারের কাজ শেষ হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা সড়ক বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন, প্রকল্প পরিচালক রিয়াজ আহাম্মেদ, জেলা এএসপি আনোয়ার হোসেন, কাঁচপুর হাইওয়ে থানার ওসি শরীফুল ইসলাম, মাহবুব শাহ, রবিউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্টে দেশে জঙ্গি হামলা হতে পারে : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০১৬