ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের সংস্কার শেষ, চিকিৎসাসেবা চালুতে দরকার আসবাব ও যন্ত্রপাতি গণহত্যার দায়ে ইসরায়েলকে দায়ী করা নাভি পিল্লাই পেলেন নোবেল শান্তি পুরস্কার ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক

সকল শিশু মাতৃদুগ্ধ পানে সুস্থ ও সবলভাবে বেড়ে উঠুক : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, সকল শিশু মাতৃদুগ্ধ পানে সুস্থ ও সবলভাবে বেড়ে উঠুক, জ্ঞানে-গুণে বড় হোক।
আগামীকাল ১ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। এ উপলক্ষে তিনি বাংলাদেশসহ বিশ্বের মাতৃদুগ্ধদানকারী সকল মা এবং দুগ্ধপানকারী শিশুদের আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি বলেন, মাতৃদুগ্ধ শিশুর জন্মগত অধিকার। শিশু ভূমিষ্ঠ হওয়ার পরপরই যে মাতৃদুগ্ধ পায় তা তার জীবনীশক্তির জন্য অপরিহার্য। কেবল শিশু নয়, মায়ের জন্যও তা পরম আনন্দের, গর্বের। মাতৃদুগ্ধ পানের মধ্য দিয়ে নবজাতক যে তৃপ্তি পায় পৃথিবীর অন্য কোনো কৃত্রিম খাদ্যের মাধ্যমে তা পূরণ সম্ভব নয়। আবহমানকাল ধরে বাংলার মায়েরা শিশুকে বুকের দুধ দিয়ে আসছেন। এটা গ্রামবাংলার চিরন্তন বৈশিষ্ট্য।
রাষ্ট্রপতি বলেন, আধুনিকতার পাশাপাশি টিনজাত গুড়া দুধের প্রচারণার দৌরাত্ম্যে অনেক মা শিশুকে মাতৃদুগ্ধদানে উৎসাহ হারাচ্ছেন। এর ফলে শিশু এবং মা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিশুস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। এ থেকে উত্তরণের জন্য উন্নত বিশ্বের সাথে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ।
তিনি বলেন, মাতৃদুগ্ধ সপ্তাহের এ বারের প্রতিপাদ্য ‘শিশুকে মায়ের দুধ খাওয়ানো : টেকসই উন্নয়নের অন্যতম চাবিকাঠি। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘ এসডিজি ঘোষণা করেছে। এ লক্ষ্য অর্জনে এবারের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৬ এর প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৬’ উপলক্ষে গৃহীত কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের সংস্কার শেষ, চিকিৎসাসেবা চালুতে দরকার আসবাব ও যন্ত্রপাতি

সকল শিশু মাতৃদুগ্ধ পানে সুস্থ ও সবলভাবে বেড়ে উঠুক : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০১৬