ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের সংস্কার শেষ, চিকিৎসাসেবা চালুতে দরকার আসবাব ও যন্ত্রপাতি গণহত্যার দায়ে ইসরায়েলকে দায়ী করা নাভি পিল্লাই পেলেন নোবেল শান্তি পুরস্কার ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক

প্রাণভিক্ষার জন্য যৌক্তিক সময় পাবেন মীর কাসেম

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেমকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য রিজনেবল (যৌক্তিক) সময় দেওয়া হবে। তবে কোথায় ফাঁসি কার্যকর করা হবে তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। বুধবার বিকেলে পুরান ঢাকায় কারা অধিদফতরে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, ‘সকাল সাড়ে ৭টায় মীর কাসেম আলীকে রায়ের কপি পড়ে শোনানো হয়েছে। তারপর তার কাছে প্রাণভিক্ষার বিষয়টি জানতে চাওয়া হয়। তিনি কিছু সময় চেয়েছেন, বলেছেন চিন্তা-ভাবনা করে জানাবেন। আমরাও তাকে কিছু রিজনেবল সময় দিচ্ছি।’

তাহলে তিনি কত দিন সময় পাচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিস্থিতিই বলে দেবে তিনি কতক্ষণ সময় পাচ্ছেন।’

কাসেম আলীর মৃত্যুদণ্ড কোথায় কার্যকর করা হবে—এমন প্রশ্নের জবাবে আইজি প্রিজন বলেন, ‘কোথায় ফাঁসি কার্যকর করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

এদিকে বুধবার দুপুরে কাসিমপুর কারাগারে মীর কাসেম আলীর সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের সংস্কার শেষ, চিকিৎসাসেবা চালুতে দরকার আসবাব ও যন্ত্রপাতি

প্রাণভিক্ষার জন্য যৌক্তিক সময় পাবেন মীর কাসেম

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০১৬