ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

ঈদ ও এক পশলা বৃষ্টি

বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
মাটির সোঁদা গন্ধ
লতা পাতায় হাসির ঝিলিক
জানালার কাঁচে জলোচ্ছটা।

কর্দমাক্ত মেঠো পথে পা রেখে শিউরে উঠি
যেন প্রিয়তমার চুম্বন, ঘাস দেয় মৃদু সুড়সুড়ি
যেন  উষ্ণ আলিঙ্গন।

আকাশে


কালো মেঘ, বিশাল প্রস্তুতি
ঈদের আয়োজনে
পেরেশানীর নতুন সং্যোজন
ছুটছে মানুষ, প্রিয়জনের কাছে যেতে হবে
এক পলকে একটু দেখা,
এক চিলতে হাসির রেখা
এক পশলা বৃষ্টি,
যদি ধুয়ে যায় বিষাক্ত কালো অতীত!

দিনের আলোয় রাতের অনুভুতি
চারদিক ঢেকে আছে মেঘ বাদলে
আমি আছি ঈদের অপেক্ষায়,
মিলনের অপেক্ষায়
যার দুরত্ব যোজন যোজন!

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ঈদ ও এক পশলা বৃষ্টি

আপডেট টাইম : ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬

বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
মাটির সোঁদা গন্ধ
লতা পাতায় হাসির ঝিলিক
জানালার কাঁচে জলোচ্ছটা।

কর্দমাক্ত মেঠো পথে পা রেখে শিউরে উঠি
যেন প্রিয়তমার চুম্বন, ঘাস দেয় মৃদু সুড়সুড়ি
যেন  উষ্ণ আলিঙ্গন।

আকাশে


কালো মেঘ, বিশাল প্রস্তুতি
ঈদের আয়োজনে
পেরেশানীর নতুন সং্যোজন
ছুটছে মানুষ, প্রিয়জনের কাছে যেতে হবে
এক পলকে একটু দেখা,
এক চিলতে হাসির রেখা
এক পশলা বৃষ্টি,
যদি ধুয়ে যায় বিষাক্ত কালো অতীত!

দিনের আলোয় রাতের অনুভুতি
চারদিক ঢেকে আছে মেঘ বাদলে
আমি আছি ঈদের অপেক্ষায়,
মিলনের অপেক্ষায়
যার দুরত্ব যোজন যোজন!