ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

একটি বাড়ি একটি খামার: কর্মবিরতিতে সাত হাজার কর্মী

গ্রামাঞ্চলে ছিন্নমূলদের জন্য সরকারের বিশেষ প্রকল্প একটি বাড়ি একটি খামারের কার্যক্রম ব্যাহত হওয়ার উপক্রম হয়েছে কর্মীদের আন্দোলনের কারণে। পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির শুরু করেছে সাত হাজার কর্মচারী।

বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কামরুজ্জামান তাপস।

গত জুলাইয়ে এই প্রকল্পের কর্মীদের একাংশের চাকরি স্থায়ী করে পল্লী সঞ্চয় ব্যাংক। এরপর থেকে বাকি সাত হাজার কর্মীও একই দাবি জানিয়ে আসছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২২ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্বোধন করেন। আর ১ জুলাই থেকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সব স্থাবর-অস্থাবর সম্পদ দায় দেনা ও পাওনা এবং জনবলসহ পল্লী সঞ্চয় ব্যাংকের স্থানান্তরিত হওয়ার কথা আছে। কিন্তু পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম শুরু হলেও বিলুপ্ত প্রকল্পের সব কর্মকর্তা কর্মচারীদের ব্যাংকে পদায়ন করা হচ্ছে না।

সংবাদ সম্মেলনে বলা হয়, চাকরি স্থায়ী করতে উপজেলা ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়া হলেও দাবি পূরণে কোনো উদ্যোগ নেয়া হয়নি। এ কারণে তারা কর্মবিরতির মত কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

একটি বাড়ি একটি খামার প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক একটি প্রকল্প। এই কর্মসূচির আওতায় নিম্ন আয়ের পরিবারের সদস্যদেরকে বিভিন্ন আয়বর্ধক কাজের প্রশিক্ষণ এবং বিনা জামানতে ঋণ দেয়া হয়।

২০০৯ সাল থেকে এই প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়। প্রাথমিকভাবে এক হাজার ৯৩২টি ইউনিয়নে প্রকল্পটি চালু হয়। পরে তা বাড়িয়ে চার হাজার ৫০৩ ইউনিয়নে বিস্তৃত করা হয়। তিন হাজার ১৬৩ কোটি টাকার এই প্রকল্পটির মেয়াদ ছিল চলতি বছরের জুন পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

একটি বাড়ি একটি খামার: কর্মবিরতিতে সাত হাজার কর্মী

আপডেট টাইম : ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬