ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ব্যবসায়ী ফাহিম আমাদের ইসলাম ও মওদুদীর ইসলাম এক নয় নির্বাচনে অংশ নিলেও জামায়াত একটি আসনও পাবে না: আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী সুদানের আবেইতে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত তারেক রহমানের সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত দেশের ৯৬ ভাগ ইন্টারনেট ব্যবহারকারী এআই ব্যবহার করেন সপ্তাহজুড়ে শৈত্যপ্রবাহে কাঁপবে ৪ থেকে ৫ জেলা হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ হাদির উপর গুলি, নির্বাচন হবে কিনা তা নিয়ে আশঙ্কা: বদিউল আলম মজুমদার

জাতির পিতা এবং বাংলাদেশ অভিন্ন

বাঙালী কণ্ঠ নিউজঃ  শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ এক ও অভিন্ন।

বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাঙালির মুক্তি ও অধিকার নিয়ে যে চিন্তা-ভাবনা করতেন তা তিনি জনগণকে বোঝাতে পেরেছিলেন।

তিনি আরো বলেন, বাঙালি জাতীয়তাবাদকে কেন্দ্র করে বঙ্গবন্ধু রাজনীতি করতেন। এ কারণেই তিনি বাঙালির অবিসংবাদিত নেতা হতে পেরেছিলেন।

আমির হোসেন আমু আরো বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড শুধুমাত্র একটি পরিবার কেন্দ্রিক হত্যাকাণ্ডই নয়, খুনীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে চেয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিমিন হোসেন রিমি এমপি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।

সভায় আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আমির হোসেন, ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক ফরিদ আহমেদ ও অফিসার সমিতির সভাপতি মাসুদুর রহমান।

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ব্যবসায়ী ফাহিম

জাতির পিতা এবং বাংলাদেশ অভিন্ন

আপডেট টাইম : ০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭