ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানুয়ারির প্রথম অর্ধেকেও সম্পন্ন হয়নি বিতরণ কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না: তারেক রহমান বিদ্রোহী প্রার্থীর কারণে অস্বস্তিতে মিত্ররা, সুখবর দিল বিএনপি ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান পদ্মাপাড়ে ২ কিলোমিটার জুড়ে সরিষা চাষ, নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ দর্শনার্থীরা ইসলামী আন্দোলনের এককভাবে ২৬৮ আসনে প্রার্থী ঘোষণা ভাঙলো জামায়াত জোট গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা সৌদি খনি থেকে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

বিএনপি রাস্তায় নামলে কোনো ছাড় পাবেন না

বাঙালী কণ্ঠ নিউজঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলেছেন, আলোচনায় সমাধান না হলে রাজপথেই সহায়ক সরকারের সমাধান করবে বিএনপি। রাস্তায় নামলে সরকারকে বিএনপি কোনো ছাড় দিবে না জানিয়ে তিনি বলেন, দেশের চলমান সঙ্কট নিয়ে আমরা বার বার আলোচনার কথা বলছি সরকার উদ্যোগ নিলে ভাল ব্যর্থ হলে কিভাবে আলোচনা করতে হয় বিএনপি ভাল করেই জানে। অতীতে এরশাদ সাহেবও তা দেখেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন সহ-সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে শামসুজ্জামান দুদু বলেন, আমি পরিষ্কার ভাষায় বলছি খালেদা জিয়া অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরে আসবেন।

খালেদা জিয়া এবং তার দল যদি একবার রাস্তায় নেমে আপনার পতন ত্বরান্বিত করে আলোচনার মাধ্যমে আপনি যে ছাড়টা পেতেন রাস্তায় নামলে কোনো ছাড় পাবেন না। প্রতিহিংসামূলক পরিস্থিতির মুখোমুখি হয়ে আমরা কিছুই করবো না এটা আপনার ভূল ধারনা। বিএনপির এই নেতা বলেন, বিমানমন্ত্রী বলেছেন এবার নাকি ৪০ হাজার হজ্জ যাত্রী হজ্জে যেতে পারবে না। দুর্ণীতি, স্বজনপ্রীতি, আর গুম, খুন ছাড়া কোনো কিছুতেই তারা দক্ষতার পরিচয় দিতে পারেনি।

এত বড় দুর্ণীতিবাজ সরকারকে দেশে আগে কখনো আসেনি। তিনি বলেন, আজকে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। ছাগলের ছবি ফেসবুকে প্রকাশ করলে মন্ত্রীর বদনাম হয় এবং সাংবাদিকদের জেলে যেতে হয়। আজকে সরকারই তো ছাগলের মত আচরণ করছে। ৫৭ ধারা পুশিল আবার মেকাপ করছে উপরের নির্দেশ ছাড়া মামলা যেন না নেয়া হয়। যে আইন আছে সেটা বাতিল করেন। সাংবাদিকরা কি এতোই বোধ জ্ঞানহীন যে কোনটা লিখতে হবে কোনটা লিখতে হবেনা তা তারা জানে না। আইন করছেন বলে শুধু তারা নয় রাজনৈতিক নেতাদেরও আপনারা অপদস্থ করছেন।তাই অবিলম্বে এই ৫৭ ধারা বাতিল করুন।

দুদু বলেন, বাতিল আমরা চাই এই সরকারের। এই সরকার যতদিন বাতিল না হবে দেশে সুস্থ ধারার রাজনীতি, অর্থনীতি কোনো কিছুই ঠিক হবে না। নির্বাচন প্রসঙ্গে সাবেক ছাত্রদলের এই সভাপতি বলেন, নির্বাচন আমরা করতে চাই এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জানুয়ারির প্রথম অর্ধেকেও সম্পন্ন হয়নি বিতরণ

বিএনপি রাস্তায় নামলে কোনো ছাড় পাবেন না

আপডেট টাইম : ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭