ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানুয়ারির প্রথম অর্ধেকেও সম্পন্ন হয়নি বিতরণ কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না: তারেক রহমান বিদ্রোহী প্রার্থীর কারণে অস্বস্তিতে মিত্ররা, সুখবর দিল বিএনপি ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান পদ্মাপাড়ে ২ কিলোমিটার জুড়ে সরিষা চাষ, নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ দর্শনার্থীরা ইসলামী আন্দোলনের এককভাবে ২৬৮ আসনে প্রার্থী ঘোষণা ভাঙলো জামায়াত জোট গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা সৌদি খনি থেকে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

সংশোধনীর রায়ের সঙ্গে সরকার পদত্যাগের সম্পর্ক নেই: ইনু

বাঙালী কণ্ঠ নিউজঃ  সংবিধানের কোনো আইন বা সংশোধনী আদালত যদি বাতিল করেন, সেটির সঙ্গে সরকারের পদত্যাগ করার কোনো ধরনের সম্পর্ক নেই। এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে সভা নিয়ে কথা বলেন হাসানুল হক ইনু।  এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘সংবিধান নিয়ে যদি কোনো মতবিরোধ থাকে, সেটা আদালতের মধ্য দিয়েই নিষ্পত্তি হচ্ছে। বলা যায়, এতে করে গণতন্ত্র শক্তিশালী হচ্ছে। সেখানে সরকারের পদত্যাগের প্রশ্নই ওঠে না।’ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটা কুচক্রীমহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এ সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য নিজ দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এই জাসদ সভাপতি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জানুয়ারির প্রথম অর্ধেকেও সম্পন্ন হয়নি বিতরণ

সংশোধনীর রায়ের সঙ্গে সরকার পদত্যাগের সম্পর্ক নেই: ইনু

আপডেট টাইম : ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭