ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ব্যবসায়ী ফাহিম আমাদের ইসলাম ও মওদুদীর ইসলাম এক নয় নির্বাচনে অংশ নিলেও জামায়াত একটি আসনও পাবে না: আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী সুদানের আবেইতে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত তারেক রহমানের সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত দেশের ৯৬ ভাগ ইন্টারনেট ব্যবহারকারী এআই ব্যবহার করেন সপ্তাহজুড়ে শৈত্যপ্রবাহে কাঁপবে ৪ থেকে ৫ জেলা হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ হাদির উপর গুলি, নির্বাচন হবে কিনা তা নিয়ে আশঙ্কা: বদিউল আলম মজুমদার

গণভোট ছাড়া জাতীয় নির্বাচন অর্থহীন: জামায়াত আমির

বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না হলে সেই নির্বাচন অর্থহীন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া নির্বাচনের কোনো বৈধতা বা কার্যকারিতা থাকবে না।”

জামায়াত আমির আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে এবং এই সংগ্রামে জামায়াত জনগণের পাশে থাকবে। একই সঙ্গে তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান।

গুম হত্যা মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সব ধরনের অপরাধের বিরোধী। অপরাধী যে-ই হোক, সে সেনাবাহিনীর সদস্য বা অন্য কেউ—তার বিচার হওয়া উচিত।”

লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তিনি এই সংবাদ সম্মেলনে অংশ নেন। পরে তিনি জুমার সমাবেশে যোগ দেন এবং পরবর্তী সময়ে বার্মিংহ্যাম ও লেস্টারে দুটি সভায় অংশ নেন।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী যুক্তরাজ্যের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, সেভ বাংলাদেশ-এর চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলামসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ব্যবসায়ী ফাহিম

গণভোট ছাড়া জাতীয় নির্বাচন অর্থহীন: জামায়াত আমির

আপডেট টাইম : ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫