ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ ১ হাজার ৪শ’ হেক্টর জমিতে পান চাষ, পেশায় ৩৯ হাজার চাষি, জড়িত লক্ষাধিক মানুষ ঐতিহাসিক সেই জাতীয় পতাকা তারেক রহমানের হাতে তুলে দিলেন ছাত্রদল কর্মী মুত্তাকিন সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা বিএনপি প্রার্থী মুন্সির মনোনয়ন বাতিল, হাসনাতের বহাল প্রার্থিতা প্রত্যাহার লুৎফুজ্জামান বাবরের স্ত্রী শ্রাবণীর কান্না আর আর্তনাদে ভারি চীন-মৈত্রী, কাঁদলেন তারেক রহমানও খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী রাষ্ট্রনায়ক : ড. মঈন খান পে স্কেলের জন্য বরাদ্দ ২২ হাজার কোটি টাকা, বাস্তবায়ন হবে কবে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

আমাদের ইসলাম ও মওদুদীর ইসলাম এক নয় নির্বাচনে অংশ নিলেও জামায়াত একটি আসনও পাবে না: আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী

জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিলেও একটি আসনও পাবে না, এমন মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ফরিদপুরের নগরকান্দায় ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘শানে রেসালাত মহা সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাবুনগরী বলেন, “আমাদের ইসলাম ও মওদুদীর ইসলাম এক নয়। জামায়াতের ইসলামই ইসলাম নয়; মদিনার ইসলামই প্রকৃত ইসলাম।” তিনি এ সময় ইসলামী ঐক্যবদ্ধ আট দলীয় জোটের কড়া সমালোচনা করে বলেন, “মূলত এই আট দল আসন ও ভোটের স্বার্থেই জোটবদ্ধ হয়েছে।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমেদ কোরাইশী, খাবাশপুর মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, মুফতি ইসমাতউল্লাহ কাসেমী এবং পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিনসহ আরও অনেকে।

সম্মেলনে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ

আমাদের ইসলাম ও মওদুদীর ইসলাম এক নয় নির্বাচনে অংশ নিলেও জামায়াত একটি আসনও পাবে না: আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী

আপডেট টাইম : ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫