ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

কোনও অশুভ শক্তি বাংলাদেশকে প্রতিহত করতে পারবে না : সৈয়দ আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, কোনও অশুভ শক্তি বাংলাদেশকে প্রতিহত করতে পারবে না।
তিনি বলেন, ‘আসুন শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাই। দেশে জঙ্গি তো দূরের কথা জ অক্ষরটিও থাকবে না।’
সৈয়দ আশরাফুল ইসলাম আজ বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সন্ত্রাসী ও জঙ্গি হামলার বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপত্বি অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, মহিলা যুবলীগের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদিকা অপু উকিল, সুচিন্তা ফাউন্ডেশনের এ আরাফাত, বিশিষ্ট সঙ্গীত শিল্পী মমতাজ বেগম এমপি, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা।
সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
দেশে দু’একটি জঙ্গি হামলায় রাষ্ট্রীয় কাঠামো ভেঙ্গে পড়েছে তা ভাবা সঠিক নয় উল্লেখ করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা দেশে জঙ্গীবাদ দেখতে চাই না।’
তিনি বলেন, জঙ্গিরা সন্ত্রাসী কাজটাও ভালোভাবে করতে পারে না। তাই তাদের ভয় পাওয়ার কোন কারণ নেই। তাদের না আছে আত্মশক্তি না আছে সাহস। তারা ভীতু এবং কাপুরুষ। তাদের পক্ষে কোন যুদ্ধে জয় লাভ করা সম্ভব নয়।
সৈয়দ আশরাফ বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে আমরা অনেক বড় বড় সংকট অতিক্রম করেছি। আর বর্তমানের জঙ্গিবাদ প্রতিহত করা কঠিন কোন কাজ হবে না।
তিনি জঙ্গিবাদের কারণ কি এবং তা থেকে উত্তরণের ব্যাপারে আলোচনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জঙ্গিবাদ বিরোধী সঙ্গীত পরিবেশিত হয়। মমতাজ বেগম এমপিসহ দেশের বিশিষ্ট লোকশিল্পীরা গান পরিবেশন করেন।
দুপুর থেকেই ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা-কর্মীরা জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল সহকারে শহীদ মিনারে আসতে থাকে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

কোনও অশুভ শক্তি বাংলাদেশকে প্রতিহত করতে পারবে না : সৈয়দ আশরাফ

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০১৬