ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

জুমাতুল বিদায় সারাদেশে মুসল্লিদের ঢল

জুমাতুল বিদাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশের মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নেমেছিল। মাহে রমজানের শেষ দশকে আগামী জুমা না পাওয়া গেলে আজকের জুমাই জুমাতুল বিদা। উপচেপড়া ভিড়ের কারণে আজানের আগেই লোকে লোকারণ্য হয়ে যায় অধিকাংশ মসজিদ। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, মহাখালীস্থ মসজিদে গাউছুল আজম, গুলশান সেন্ট্রাল মসজিদসহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় পরিলক্ষীত হয়েছে। এমনকি মসজিদে জায়গা না পেয়ে বাইরের সড়ক পর্যন্ত মুসল্লিদের উপস্থিতি ছড়িয়ে পড়ে। মাহাত্ম্য ও তাৎপর্যপূর্ণ এই দিনে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করেন মুসল্লিরা। রমজানের শেষ দশকে আগামী জুমা পাওয়া যেতেও পারে নাও পারে। তাই জুমার নামাজে মসজিদগুলোতে সকল শ্রেণির মুসল্লিদের উপচে পড়া ভিড় পরিলক্ষীত হয়। আজকের দিনের মাধ্যমে (জুমাতুল বিদা) কার্যত বিদায় জানানো হয়েছে পবিত্র মাহে রমজানকে। প্রতিবারের মতো এবারও বাংলাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই বিশেষ দিন পালিত হলো।

মাহে রমজানের শেষ দশকের রহমত, বরকত ও নাজাত কামনা করে নামাজ শেষে মসজিদগুলোতে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও জুমাতুল বিদা উপলক্ষ্যে নামাজের পর দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন খতিব মুফতি আবদুল মালেক। এ সময় মুসল্লিদের আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে যায় পুরো মসজিদ। কান্নায় ভেঙে পড়েন অনেক মুসল্লি। রমজানের শেষ দশকে ইবাদতের মেহনত বাড়িয়ে দেয়ার ওপরগুরুত্বারোপ করেন খতিব। নামাজ-পূর্ব বয়ানে খতিব মুফতি আবদুল মালেক পবিত্র মাহে রমজান, শবেকদর, জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে আলোচনা করেন। জাকাত ও ফিতরা আদায়ের প্রয়োজনীয়তার ব্যাপারে উপস্থিত মুসল্লিদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। প্রসঙ্গত, রমজান মাসের শেষ জুমার দিন মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ হিসেবে পালন করা হয়।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

জুমাতুল বিদায় সারাদেশে মুসল্লিদের ঢল

আপডেট টাইম : ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬