ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা এনসিপিতে আবারও ভাঙন, আসিফ-মাহফুজের বিচার চেয়ে প্রকাশ্যে তৃণমূল এনসিপি এবারের বিজয় দিবসে সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং দেখবে বিশ্ব মা-মেয়েকে হত্যার ‘কারণ জানালেন’ গৃহকর্মী আয়েশা একের পর এক রিট-রাজপথে আন্দোলন অব্যাহত আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান বিএনপিকে যে নির্বাচনোত্তর রাজনীতি মোকাবেলা করতে হবে

চার স্পিনারের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ

বাঙালী কণ্ঠ নিউজঃ  চার টাইগার যুবার বোলিং অ্যাকশন নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। বিষয়টিকে একদমই ছোট করে দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

প্রশ্নবিদ্ধ ৪ জনই স্পিন বোলার। এ চার বোলার হলেন- সঞ্জিত সাহা (কলাবাগান ক্রীড়া চক্র), আসিফ আহমেদ রাতুল (প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব), নুরুজ্জামান মাসুম (পারটেক্স স্পোর্টিং ক্লাব), শফিউল হায়েত (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব)।

বিসিবি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ম্যানেজার নাসির আহমেদ বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে তাদের বোলিং অ্যাকশন রিভিউ করব।

তিনি আরও বলেন, ‘এর আগে গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সঞ্জিত সাহার বোলিং নিয়ে প্রশ্ন উঠেছিল। সঞ্জিত সাহাকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে ডাকা হয়েছে। অনুশীলন ক্যাম্পে তার বোলিংয়ের উপর নজর রাখা হবে। আমাদের কাছে মনে হয়েছে সঞ্জিত তার আগের অ্যাকশনে ফিরে গিয়েছে। এ বিষয়ে আমরা নিশ্চিত হতে চাই। কারণ, সে একজন সম্ভাবনাময়ী বোলার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

চার স্পিনারের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ

আপডেট টাইম : ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭