দর্শকদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছেন ক্লোজআপ ওয়ান কণ্ঠশিল্পী সালমা। নিজের গাওয়া ভিন্নধর্মী একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ হচ্ছে। যে গানে মডেল হিসেবে সালমাকেই দেখতে পাবেন দর্শক-শ্রোতা। গতকাল এফডিসির ৩ নম্বর ফ্লোরে শেষ হয়েছে গানের মিউজিক ভিডিওর শুটিং। ‘হায়রে পরানের বন্ধু’ শিরোমানের গানটির ভিডিওতে দর্শক সালমাকে ভিন্ন রূপে দেখতে পাবেন। কিন্নরী কণ্ঠের জাদুতে অনেক আগেই শ্রোতাদের মুগ্ধ করেছেন এ গায়িকা। এবার তার জমকালো উপস্থিতি মুগ্ধ করবে দর্শকদের- এমনটাই জানালেন মিউজিক ভিডিওর পরিচালক জিয়াউদ্দিন আলম। এ প্রসঙ্গে সালমা বলেন, ‘গানটি তৈরিই হয়েছে মিউজিক ভিডিও নির্মাণের জন্য। তাছাড়া শ্রোতারা এখন গান শোনার পাশাপাশি দেখতেও পছন্দ করেন। সেজন্যই নিজ উদ্যোগে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছি। আগামী ঈদে এটি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন টিভি চ্যানেলেও প্রকাশ হবে। এটি দর্শক-শ্রোতাদের জন্য আমার ঈদের চমক।’ গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন শওকত আলী ইমন। এর আগে গত মাসের শেষ দিকে প্রকাশ পায় সালমার ‘আমার মনের ছোট্ট ঘরে বৃষ্টি ভাইঙ্গা পড়ে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। যেখানে মডেল হিসেবে পারফর্ম করেন সুজানা ও রানা।
সংবাদ শিরোনাম :
৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে
হেলথ কার্ড, বিশেষায়িত হাসপাতালসহ স্বাস্থ্যখাতে একগুচ্ছ পরিকল্পনা
বিনিয়োগ পরিবেশের অভাবে অর্থপাচার
রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান দ্রুত প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ
মধুপুরে পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
একের পর এক আক্রমণ করেও ব্যর্থ তুরস্ক, জিতল প্যারাগুয়ে
বিজয় দৃঢ় ভরসার মানুষ, সে আমাকে শক্তি জোগায়: রাশমিকা
রিসোর্টের ৫০১ নম্বর কক্ষের ঘটনার ব্যাখ্যা দিলেন মামুনুল হক
দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন সালমা
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০১৬
- 1036
Tag :
জনপ্রিয় সংবাদ


























