দশম জাতীয় সংসদের ষষ্ঠদশ অধিবেশন ও বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৩০ মে। আর এই অধিবেশনের ১ জুন বাজেট পেশ করা হবে। এটি হবে চলতি বছরের তৃতীয় অধিবেশন। রোববার (১৪ মে) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪২৪ বঙ্গাব্দের ১৬ জ্যৈষ্ঠ মোতাবেক ২০১৭ সালের ৩০ মে রোজ মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন। এর আগে দশম সংসদের পঞ্চদশ অধিবেশন গত ২ মে শুরু হয়ে ৮ মে শেষ হয়। মোট ৫ কার্যদিবসের সংক্ষিপ্ত এ অধিবেশনে দুটি বিল পাস হয়।
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন
ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের
চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক
ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ
‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির
দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী
বাজেট অধিবেশন শুরু ৩০ মে
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭
- 601
Tag :
জনপ্রিয় সংবাদ

























