ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ‘এখন আর শ্রমিক অসন্তোষ নেই, এটি রাজনৈতিক’

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে যে অসন্তোষ ও নাশকতার ঘটনা ঘটছে, তা শ্রমিকদের আন্দোলন নয়। এটি বরং এখন রাজনৈতিক আন্দোলনের অংশ। এ আন্দোলনে প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা নেই।

সোমবার (২ নভেম্বর) গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন নিয়ে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মজুরি বোর্ড গঠনের পরও বিভিন্ন স্থানে আন্দোলন ও কারখানা ভাঙচুরের ঘটনা ঘটছে। তবে এসব ঘটনার সঙ্গে প্রকৃত শ্রমিকদের সংশ্লিষ্টতা নেই।

নাজমা আক্তার বলেন, মিরপুরসহ বিভিন্ন স্থানে শ্রমিকদের নাম ব্যবহার করে নানা ঘটনা ঘটানো হচ্ছে। গাজীপুরেও বিভিন্ন পক্ষের সংশ্লিষ্টতায় পরিস্থিতি জটিল হচ্ছে। এসব ঘটনাকে রাজনৈতিক ইন্ধন হিসেবে দেখছেন তিনি।

শ্রমিকদের নাম ব্যবহার করে নাশকতা ও শিল্পকারখানা ভাঙচুরের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘শিল্প-কারখানা ধ্বংস করে তো লাভ নেই।’

তিনি আরও বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও নতুন মজুরি নির্ধারণে সরকার উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় শিল্পকারখানা ভাঙচুর, আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।

নতুন মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠনকে ইতিবাচক হিসেবে দেখছেন উল্লেখ করে নাজমা আক্তার বলেন, সবার মতামতের ভিত্তিতে বোর্ড গঠন করা হয়েছে। দ্রুততম সময়ে বোর্ড গঠন করায় তিনি সরকারকে ধন্যবাদ জানান।

এসময় সরকারকে সহযোগিতা করার পাশাপাশি দ্রুত নতুন মজুরি ঘোষণা করা প্রয়োজন বলেও অবহিত করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ‘এখন আর শ্রমিক অসন্তোষ নেই, এটি রাজনৈতিক’

আপডেট টাইম : ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬