ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

২০১৮-র মধ্যে ২ হাজার ৬শ’ ইউনিয়নে ফাইবার অপটিক ক্যাবল: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০১৮ সালের মধ্যে ২ হাজার ৬শ’ ইউনিয়নকে ফাইবার অপটিক ক্যাবল সংযোগের আওতায় আনা হবে।  তিনি বলেন, ‘চীন সরকারের আর্থিক সহযোগিতায় এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে চীনের এ সংক্রান্ত একটি ঋণচুক্তি শিগগিরই স্বাক্ষরিত হবে।’
প্রতিমন্ত্রী রবিবার আগারগাঁয়ে তথ্যপ্রযুক্তি বিভাগের অডিটোরিয়ামে সফররত চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সান পিং এর নেতৃত্বাধীন ১২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি সেবা এবং ইউনিয়ন পর্যায়ের প্রান্তিক জনগণের কাছে ইন্টারনেট সেবা সহজলভ্য করতে ইনফো সরকার-৩ প্রকল্প করা গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ১৬শ’ পুলিশ অফিসের মধ্যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক স্থাপন করা হবে। এর ফলে পুলিশের নেটওয়ার্ক আরও শক্তিশালী ও নিরাপদ হবে।
জুনাইদ আহমেদ পলক বলেন, ১ হাজার ৯৯৯ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ২০১৮ সালের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পে ১ হাজার ২২৭ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে অর্থায়ন করছে চীন। তিনি বলেন, ইনফো সরকার-২ প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে দেশের ১৮ হাজার ৩৩২টি সরকারি অফিসের মধ্যে কানেক্টিভিটি ও ৮শ’ ভিডিও কনফারেন্সিং সিস্টেম স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যন্ত ফাইবার অপটিক ক্যাবল লাইনের মাধ্যমে কানেক্টিভিটির সম্প্রসারণ করা হয়েছে যা ইতোমধ্যে শেষ হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘হলি আর্টিজান বেকারিতে হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের প্রায় ৫০ লাখ মানুষের সঙ্গে জনসচেতনতামূলক ভার্চুয়াল মিটিং করেছেন।’ তিনি বলেন, চীনের আর্থিক সহযোগিতায় এস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি শীর্ষক আরেকটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় ১ লাখ প্রান্তিক পর্যায়ের দপ্তর ও প্রতিষ্ঠানে অপটিক্যাল ফাইবারঅথবা বিশেষ ক্ষেত্রে সম্ভাব্য প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে।
এ ছাড়া ১৫ হাজার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, রেগুলেটরি ল্যাব, সাইবার সিকউিরিটি ল্যাব ও হার্ডওয়্যার শিল্পের বিকাশে বড় আকারের ল্যাব স্থাপন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, সর্বাধুনিক প্রযুক্তির আওতায় গাজীপুরের কালিয়াকৈরে টিয়ার ফোর ডেটা সেন্টার নির্মাণের কাজ চলছে। বর্তমানে কালিয়াকৈর হাইটেক পার্ক সংলগ্ন স্থানে সাড়ে ৭ একর ভূমির উন্নয়নের কাজ শেষে ভবন নির্মাণে পাইলিংয়ের কাজ চলছে। ২০১৮ সালের জুনের মধ্যে শেষ হতে যাওয়া এই প্রকল্পের ৪০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের তথ্য ও ডাটা সুরক্ষিত রাখতে বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলার যার মধ্যে প্রকল্প সহায়তা হিসেবে রয়েছে ১৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।
তিনি বলেন, স্মার্ট সিটি সলিউশনের মাধ্যমে সরকারি সেবাগুলো অনলাইনে নিয়ে আসা, সাইবার নিরাপত্তা বিধান করার মাধ্যমে জনগণের ডিজিটাল জীবন উপভোগ্য করতে মডার্নাইজেশন অব আরবান এন্ড রুরাল লাইভ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। ৫০ কোটি মার্কিন ডলারের এই প্রকল্পের পুরোটাই আসবে প্রকল্প সাহায্য হিসেবে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

২০১৮-র মধ্যে ২ হাজার ৬শ’ ইউনিয়নে ফাইবার অপটিক ক্যাবল: পলক

আপডেট টাইম : ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০১৭