ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

এবার ওপেনএআইয়ের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার মামলা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরিতে যথাযথ নিরাপত্তাব্যবস্থা অনুসরণ না করা এবং জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বন্টা।

সোমবার সান ফ্রান্সিসকোর আদালতে মামলাটি করা হয়। এতে ওপেনএআইয়ের বিরুদ্ধে জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি এবং অঙ্গরাজ্যের প্রতিযোগিতা-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

মামলায় ২০২৬ সালের জুলাইয়ে এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের অভ্যন্তরীণ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওপেনএআইয়ের পরীক্ষামূলক কয়েক শ এআই এজেন্ট দুই দিন ধরে সমন্বিতভাবে ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিস্টেমে প্রবেশের চেষ্টা চালায়। অথচ এজেন্টগুলোকে নিরাপদ পরীক্ষামূলক পরিবেশের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা ছিল। এমনকি হামলার পর নিজেদের কার্যক্রমের চিহ্ন মুছে ফেলার চেষ্টাও করেছিল তারা।

এ ঘটনায় গত সেপ্টেম্বরে তদন্ত শুরু করেন রব বন্টা। তদন্তের অংশ হিসেবে ওপেনএআইকে আনুষ্ঠানিকভাবে তথ্য ও নথি জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

সোমবার এক বিবৃতিতে বন্টা বলেন, যথাযথ তদারকি ও নিরাপত্তাব্যবস্থা ছাড়াই ওপেনএআই জেনেশুনে একটি বিপজ্জনক প্রযুক্তি পরীক্ষা করেছে এবং এ বিষয়ে জনসাধারণকে বিভ্রান্ত করেছে। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড ক্যালিফোর্নিয়ার আইন লঙ্ঘন করেছে।

তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির মুখপাত্র ড্রু পুসাতেরি বিবিসিকে বলেন, এআই খাতের সব বড় প্রতিষ্ঠানের মুখোমুখি হওয়া একটি চ্যালেঞ্জের জন্য শুধু ওপেনএআইকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য সরবরাহ অব্যাহত রাখবে।

ওপেনএআই জানিয়েছে, হাগিং ফেসের ঘটনার পর থেকে তারা এআই মডেলের অনিয়ন্ত্রিত বা বিপথগামী কার্যক্রম (নিয়ন্ত্রণহীন এজেন্ট) বোঝা এবং তা প্রতিরোধে কাজ করছে। অ্যানথ্রপিক, মেটা ও গুগলের মতো অন্যান্য বড় এআই নির্মাতারাও তাদের মডেলে একই ধরনের অনিয়ন্ত্রিত কার্যক্রমের কথা জানিয়েছে।

এদিকে এআই নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন এনকোড এআইয়ের প্রধান কৌশল কর্মকর্তা নাথান ক্যালভিন মামলাটিকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, উন্নত এআই প্রযুক্তি তৈরি করা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থা জনসাধারণকে সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি থেকে রক্ষার জন্য এখনো যথেষ্ট নয়।

মামলাটি যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য সরকারের পক্ষ থেকে এআই নিরাপত্তা নিয়ে বড় কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা প্রথম মামলা বলে মনে করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী

এবার ওপেনএআইয়ের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার মামলা

আপডেট টাইম : এক ঘন্টা আগে