ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

পবিত্র আল-কোরআন অ্যাপের চতুর্থ সংস্করণের উদ্বোধন

পবিত্র কোরআনের শিক্ষাকে সহজে মানুষের কাছে পৌঁছে দিতে ২০১৩ সালের জুলাইয়ে  আল-কোরআন (বাংলা) নামের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছিল তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান অরেঞ্জ বিডি লিমিটেড। চার বছরের মাথায় অ্যাপটির চতুর্থ সংস্করণ এনেছে প্রতিষ্ঠানটি।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিরেক্টর জেনারেল (প্রশাসন) ও অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার এই সংস্করণের উদ্বোধন করেন।

রাজধানীর কারওয়ান বাজারের ৪৬ কাজী নজরুল অ্যাভিনিউতে অরেঞ্জ বিডির কার্যালয়ে চতুর্থ সংস্করণের এই উদ্বোধন অনুষ্ঠানে কবির বিন আনোয়ার বলেন, আসন্ন রমজান মাসে অরেঞ্জ বিডি লিমিটেডের তৈরি পবিত্র আল-কোরআনের এই অ্যান্ড্রয়েড অ্যাপ ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত-বন্দেগিতে নতুন মাত্রা যোগ করবে।

অরেঞ্জ বিডির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাপের নতুন সংস্করণে পবিত্র আল-কোরআনের বাংলা অনুবাদের পাশাপাশি অডিও শোনার সুবিধা সংযোজন করা হয়েছে। এ ছাড়া অ্যাপটির সূচিতে কোরআনের পারা ও আয়াতসংখ্যা পাঠকরা দেখতে পারবেন। অ্যাপটিতে পাঠকরা খুব সহজেই যেকোনো সময় যেকোনো স্থান থেকে পবিত্র আল-কোরআনের সব সুরা পাঠ করা ছাড়াও যতটুকু পড়বেন তা চিহ্নিত করে রেখে পরবর্তী সময়ে আগের স্থান থেকে আরম্ভ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আল-কোরআন (বাংলা) অ্যাপটি শুধু বাংলাদেশেই পাঁচ লক্ষাধিক বারের বেশি ডাউনলোড করা হয়েছে। এ ছাড়া বিশ্বের অন্যান্য দেশ থেকে ১১ লক্ষাধিকের বেশিবার অ্যাপটি ডাউনলোড করা হয়। সম্পূর্ণ বিনা খরচে অ্যাপটি যেকোনো ৪+ অ্যান্ড্রয়েড ডিভাইসে ডাউনলোড করা যাবে।

Al-Quran (Bangla) অ্যাপসটি ডাউনলোড করার লিংক : https://goo.gl/DCDnPi

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

পবিত্র আল-কোরআন অ্যাপের চতুর্থ সংস্করণের উদ্বোধন

আপডেট টাইম : ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭