ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বদলে যাচ্ছে ‘ওয়েস্ট ইন্ডিজ’

সম্পূর্ণ নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনাকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের নাম বদলে যাচ্ছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের প্রেস রিলিজে বলা হয়, প্রতিনিধিত্বকারী সবদেশগুলো উইন্ডিজ নামে পরিচিত হবে।
ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন, আমরা ক্যারিবীয় অঞ্চলে আরো ঘনিষ্ঠভাবে সামনের কয়েক বছরে কাজ করতে ইচ্ছুক। ২০১৮-২৩ সময়ের কৌশল পরিকল্পনা প্রণয়নকে সামনে রেখে খুব দ্রুত এই বিষয়ে পরামর্শ আদান প্রদান শুরু হবে।
উইন্ডিজ’ নাম গ্রহণের ব্যাখ্যা দিয়ে বোর্ড সভাপতি ডেভ ক্যামেরন বলেছেন, ‘এই নামটি ক্যারিবীয় দ্বীপগুলোতে বেশি প্রচলিত। ক্রিকেটপ্রেমীদের কাছে ওয়েস্ট ইন্ডিজ দল উইন্ডিজ নামেই পরিচিত। এই অঞ্চলের অধিবাসী কিংবা ক্রিকেটপ্রেমীরা উইন্ডিজ নামটিকেই বেশি আপন মনে করেন।’
একসময়ের বিশ্বসেরা ওয়েস্ট ইন্ডিজ এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে তারা নেই। এই প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় নেই ওয়েস্ট ইন্ডিজ নামে কোনো দল। ক্যারিবীয় ক্রিকেট বোর্ড নিজেদের নামও এই সুযোগে বদলে ফেলছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুসিবি) বদলে তাদের নাম এখন থেকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ইন্ডিয়ান এক্সপ্রেস।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

বদলে যাচ্ছে ‘ওয়েস্ট ইন্ডিজ’

আপডেট টাইম : ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০১৭