ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

অ্যান্ড্রয়েডের জনক অ্যান্ডি রুবিনের নতুন ফোন উন্মোচন

‘ফাদার অব অ্যান্ড্রয়েড’খ্যাত অ্যান্ডি রুবিন নতুন ফোন উন্মোচন করেছেন। নিজের প্রতিষ্ঠান অ্যাসেনশিয়াল থেকে তৈরি ফোনটি সিরামিকের তৈরি এবং ফোনটিতে রয়েছে বেজেলবিহীন ডিসপ্লে। ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৯৯ মার্কিন ডলার। অ্যান্ড্রয়েডের জনকের এ ফোন নিয়ে এত দিন প্রযুক্তি দুনিয়ায় ছিল নানা গুঞ্জন। অবশেষ দেখা মিলল ফোনটির। ৫.৭১ ডিসপ্লের ফোনটির রেজুলেশন ১৩১২ী২৫৬০ পিক্সেল। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রযুক্তি। ২.৪৫ গিগাহার্টজ ৬৪ বিট স্ন্যাপড্রাগন ৮৩৫ অক্টাকোর প্রসেসর যুক্ত ফোনটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি।

গ্রাফিক্স সুবিধা দিতে রয়েছে অ্যাড্রেনো ৫৪০ জিপিইউ। ছবি তোলার জন্য পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ। ক্যামেরায় রয়েছে আরজিবি এবং মনোক্রোমা ক্যাপাবিলিটি লেন্স, হাইব্রিড অটোফোকাসসহ নানা সুবিধা। ব্যাক ক্যামেরা দিয়ে ফোর ‘কে’ ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটিতে রয়েছে ব্লুটুথ ৫.০, ওয়াইফাই, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট সুবিধা।
১৪১.৫ী৭২.২ী৭.৮ মিলিমিটার পূরত্বের ডিভাইসটির ওজন মাত্র ১৮৫ গ্রাম। এতে ৩ হাজার ৪০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। সাদা, কালো, ব্ল্যাক মুনসহ কয়েকটি রঙে পাওয়া যাবে ডিভাইসটি। যুক্তরাষ্ট্রের বাজারে প্রি-অর্ডার শুরু হয়েছে ডিভাইসটির। তবে বিশ্বের অন্য দেশে কবে থেকে বিক্রি শুরু হবে, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নির্মাতা অ্যান্ডি রুবিনের তৈরি করা ওএস বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মোবাইল প্লাটফর্ম। ২০১৪ সালে গুগল ছেড়ে দেন অ্যান্ডি রুবিন। অনেকটাই আড়ালে গড়ে তুলেছেন অ্যাসেনশিয়াল নামের এ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে তিনি নিয়োগ দিয়েছেন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি গ্লোবালের কয়েকজন কর্মকর্তাকে। এত দিন গোপনে কাজ করছিল প্রতিষ্ঠানটি। এবার উন্মুক্ত হওয়া ফোনটি বাজার মাতাতে পারে কিনা, সেটাই দেখার বিষয়।
সূত্র : টেকক্রাঞ্চ ডটকম

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

অ্যান্ড্রয়েডের জনক অ্যান্ডি রুবিনের নতুন ফোন উন্মোচন

আপডেট টাইম : ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭