ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

কেয়ার ফেরা…

দীর্ঘদিন পর আবারও টিভি নাটকে ফিরলেন চিত্রনায়িকা কেয়া। সম্প্রতি একটি টেলিফিল্মে অভিনয় করলেন তিনি। নাম ‘বসন্ত যায় বসন্ত আসে’।

সাজিদ আহমেদ বাবুর রচনায় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এর আগে কাজী নজরুল ইসলামের গল্পে ‘পিছুডাক’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন এ তারকা।

রাজধানীর উত্তরায় টেলিফিল্মটির শুটিং শেষ হয়েছে। এতে কেয়ার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নুর সজল।

এতে অভিনয় প্রসঙ্গে কেয়া বলেন, ‘দীর্ঘদিন পর টেলিফিল্মে অভিনয় করলাম। এতে আমার বিপরীতে সজল রয়েছে। তার সঙ্গে এটিই আমার প্রথম কাজ। গল্পটিও চমৎকার। সব মিলিয়ে ভালো কিছু হয়েছে বলেই আমার বিশ্বাস।’

টেলিফিল্মটি  ঈদুল ফিতরে কোনো এক বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা। ঢাকাই ছবির এক সময়ের আলোচিত নায়িক কেয়া। মান্না, আমিন খান, রিয়াজসহ দেশের শীর্ষ সব নায়কের বিপরীতেই অভিনয় করেছেন তিনি। সর্বশেষ কেয়া অভিনীত ‘ব্ল্যাক মানি’ ছবিটি মুক্তি পায়।

এছাড়াও ‘শিরোনামে তুমি’ নামের আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ঈদের পর ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

কেয়ার ফেরা…

আপডেট টাইম : ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭