আগামী ২০৪১ সালে স্বাধীনতার ৭০তম জয়ন্তীতে বাংলাদেশের অর্থনীতির আকার ২.৫ ট্রিলিয়ন ডলার এবং মাথাপিছু আয় প্রায় ১২ হাজার ডলারে উন্নীত হবে। এ সব আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সাংসদদের প্রশ্নের জবাব প্রদান করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি এশিয়ার আঞ্চলিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। তিনি আরও বলেন, ‘ওই লক্ষ্য পূরণেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এ পর্যন্ত ৪টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের চূড়ান্ত লাইসেন্স প্রদান করা হয়েছে। সেইসঙ্গে ১০টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স প্রদান করা হয়েছে। এতে মোট ৭ হাজার ৭৮১ জনের কর্মসংস্থান তৈরি হয়েছে।’
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে
গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার
বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড়
নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির
নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন
২০৪১ সালে অর্থনীতির আকার ২.৫ ট্রিলিয়ন ডলার হবে
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
- 571
Tag :
জনপ্রিয় সংবাদ
























