ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

থাইরয়েডের সমস্যায় যে খাবারগুলো এড়িয়ে চলবেন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও অনেকেই থাইরয়েড সমস্যায় ভুগছেন। এ সমস্যা থেকে বাড়ছে অন্যান্য শারীরিক সমস্যাও। যখন থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিক কার্যক্রম করে তখনই এসব সমস্যা দেখা দেয়। থাইরয়েড গ্রন্থিতে হরমোন উৎপাদন স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে হাইপারথাইরয়েডিজম এবং কমে গেলে হাইপোথাইরয়েডিজম সমস্যা দেখা যায়। এসব সমস্যা থেকে দূরে থাকতে খাদ্যতালিকা থেকে কিছু খাবার বাদ দিতে হবে।

যেসব শাকসবজি খাওয়া কমিয়ে দেবেন:
কিছু শাকসবজি যেমন, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি শরীরের থাইরয়েডের কার্যক্ষমতা কমিয়ে দেয়। এছাড়াও যারা আয়োডিনের সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই এসব শাকসবজি কাঁচা অবস্থায় খাবেন না। তবে ভালোভাবে সিদ্ধ করার পর এসব শাকসবজি থাইরয়েড গ্রন্থির ওপর তেমন ক্ষতিকর প্রভাব ফেলতে পারে না।

সয়াবিন,ডাল:
এসব খাবারে থাকা অতিরিক্ত ফাইবার আপনার থাইরয়েড সমস্যাকে আরো জটিল করে তুলতে পারে। বেশি ফাইবারযুক্ত খাবার খেলে হজমের সমস্যা হতে পারে। তাই এসব খাবার অল্প পরিমানে খান।

তেলে ভাজা খাবার:
তেলে ভাজা খাবারে থাকে প্রচুর পরিমাণে আনসেচুরেটেড ফ্যাট। এটি আপনার থাইরয়েড সমস্যাকে অনেক বেশি জটিল করে তুলতে পারে। তাই থাইরয়েড রোগীদের অবশ্যই তৈলাক্ত ও চর্বিযুক্ত খাবার থেকে দূরে থাকা উচিত।

প্রক্রিয়াজাত খাবার :

কেক, কুকিজ, পাস্তা, পিৎজা এসব প্রক্রিয়াজাত খাবারে অনেক বেশি মাত্রায় সোডিয়াম থাকে। তাই এগুলো বাদ দিতে হবে।

মাংস:
লাইপিক এসিড বেশি থাকে এমন মাংস এড়িয়ে চলুন। কারণ, শরীরে লাইপিক এসিডের মাত্রা বেড়ে গেলে তা থাইরয়েড গ্রন্থিকেও প্রভাবিত করে এবং সমস্যা আরো বাড়িয়ে দিতে পারে।

চিনি, পানীয় ও অ্যালকোহল:
চিনি বা মিষ্টিজাতীয় খাবার এমনিতেই শরীরে খাবারের হজমপ্রক্রিয়াকে কমিয়ে দেয়। আবার পানীয়তেও অনেক বেশি চিনি থাকে। অন্যদিকে থাইরয়েড সমস্যায় শরীরের মেটাবলিজম এমনিতেই কমে যায়। তাই সুস্থ থাকতে এসব খাবার এড়িয়ে যাওয়া ভালো। অন্যদিকে অ্যালকোহল শরীরে থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়।

কফি:
কফির অভ্যাস আপনার থাইরয়েড সমস্যা বাড়িয়ে তা জটিল করে তুলতে পারে। কারণ ক্যাফেইন এসব রোগীদের শরীরে ওষুধের কাজে বাধা দেয়। থাইরয়েড হরমোনের ভারসাম্য ঠিক রাখতে এসব খাবারগুলো এড়িয়ে চলতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

থাইরয়েডের সমস্যায় যে খাবারগুলো এড়িয়ে চলবেন

আপডেট টাইম : ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১