ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা ডিসেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে আওয়ামী দুর্বৃত্তদের নাশকতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি জেগে জেগেই ঘুমাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতিচারণে আবেগঘন পোস্ট কাবিলার স্কয়ার ফার্মার সাড়ে ১৭ লাখ শেয়ার কিনবেন পরিচালক রত্না পাত্র ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতালে ভর্তি ৩৫ শিক্ষার্থী, ভেন্টিলেশনে একজন ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছানোর বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমেরও মনে রাখা উচিত: তথ্য প্রতিমন্ত্রী দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নাশকতা ঠেকাতে আইজিপির কড়া সতর্কবার্তা নিরাপত্তা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: জামায়াত আমির

দেশে অস্টিওপোরোসিসে ভুগছেন ৬০ লাখ মানুষ: জোবাইদা রহমান

দেশে প্রায় ৬০ লাখ মানুষ অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগে ভুগছেন। দিন দিন এ সংখ্যা বাড়ছে। এ রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর এক মাসব্যাপী কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

ডা. জোবাইদা রহমান বলেন, বয়স্ক নারীদের মধ্যে অস্টিওপোরোসিসের প্রকোপ উদ্বেগজনক। প্রতি ১০ জন বয়স্ক নারীর মধ্যে ৯ জন এ রোগে ভুগছেন বলে উল্লেখ করেন তিনি। রোগটি প্রতিরোধে দেশের ৬৪ জেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য অস্টিওপোরোসিস সোসাইটি গঠনের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি, একটি নির্দিষ্ট মাসকে অস্টিওপোরোসিস সচেতনতা মাস হিসেবে পালনের ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, শিশু ও তরুণীদের ছোটবেলা থেকেই এ রোগ সম্পর্কে সচেতন করা গেলে ভবিষ্যতে অস্টিওপোরোসিসের ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা

দেশে অস্টিওপোরোসিসে ভুগছেন ৬০ লাখ মানুষ: জোবাইদা রহমান

আপডেট টাইম : ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬