ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের টিআরপির জন্য যারা কাজ করেছেন, তাদের হেদায়েত কামনা করি : অনন্ত জলিল প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী পোশাক শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব : স্পিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

এনসিপির নুসরাতের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতারা

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে যাচ্ছেন বিরোধী দলের সংসদীয় টিমের নেতারা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে তার গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে তাদের। সেখানে ঘটনাস্থল পরিদর্শন শেষে তারা সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।

সংসদীয় টিমে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি (নারায়ণগঞ্জ-৪), সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু (আসন-৪৬), অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি (চুয়াডাঙ্গা-১) এবং আব্দুল গফুর এমপি (কুষ্টিয়া-২)। তারা বর্তমানে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর দিনগত রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাগোয়ান গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি ছাগল পুড়ে মারা যায় এবং বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। নামীয় আসামিদের মধ্যে কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী রয়েছেন।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

এনসিপির নুসরাতের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতারা

আপডেট টাইম : ১০ ঘন্টা আগে